বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দেশনেত্রী খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে বাগেরহাটে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ শুক্রবার (৩ জানুয়ারি) বিকালে শহরের ক্যাসেল আসারার সম্মেলন কক্ষে পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভার পূর্বে সড়ক দুর্ঘটনায় নিহত জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রকিবের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নীরাবতা পালন করা হয় হয়। পরে জেলা ছাত্রদলের সহ-সভাপতি নেওয়াজ মো. গোলাম রসুল তরফদারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেল মোল্লা পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আকরাম হোসেন তালিম বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ব্যরিষ্টার শেখ মো. জাকির হোসেন।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা সৈয়দ নাসির আহম্মেদ মালেক,ডা: হাবিবুর রহমান. সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা, রামপাল উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মল্লিক মিজানুর রহমান মজনু, সাবেক ছাত্রনেতা গোলাম মহিউদ্দিন জিলানি, মোস্তাফিজুর রহমান,সদর উপজেলা ছাত্র নেতা শেখ আরিফুল ইসলাম, সোহেল তরফদার প্রমুখ।









