২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগেরহাটে যুবদল নেতা জাহিদের মুক্তির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত




বাগেরহাটে যুবদল নেতা জাহিদের মুক্তির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ২৫ ২০২৬, ২৩:১৫ | 626 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাট জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক হাওলাদার জাহিদুল ইসলামের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকের বেড় ইউনিয়নের সন্ন্যাসী বাজারে ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় তারা যুবনেতা জাহিদুলকে হয়রানির ঘটনার বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন, মল্লিকের বেড় ইউনিয়ন বিএনপি সভাপতি সাজারুল ইসলাম সাজু, সাধারণ সম্পাদক শামীম হাসান পলক, ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল আলীম হাওলাদার, স্বেচ্ছাসেবক দল নেতা আল আমিন শেখ, স্থানীয় বেদার হাওলাদার, জাহিদুল ইসলাম, সজল মিনা, শাওন শেখ, হামিদা বেগম, সামিয়া বেগম, তাপস হালদার, তুষার বিশ্বাস, পার্থ বড়াল, বিথী হালদার, ললিতা মন্ডল, লক্ষ্মী মন্ডল, নীতি মন্ডল, লাকি বেগম, রোজিনা আক্তার, মুন্নি বেগম, আরিফুল হাওলাদার, মোহাম্মদ নাসিম সহ মল্লিকের বেড় ইউনিয়নের বিভিন্ন শ্রেণী ও পেশার স্থানীয় বাসিন্দা।

বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, জেলা যুবদলের সাবেক নেতা হাওলাদার জাহিদুল ইসলাম বিগত আওয়ামী সরকারের সময়ে হামলা মামলা সহ ব্যাপক নির্যাতনের শিকার হয়েছেন। শুক্রবার সন্ধ্যায়  উদ্দেশ্যমূলকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আটক করে কারাগারে প্রেরণ করেছে। অনতিবিলম্বে তার নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে তাকে মুক্তি দিয়ে এলাকায় ফিরিয়ে দেওয়ার দাবি জানান বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারীরা। এ সময় তারা আরো বলেন, বাংলাদেশ নৌ বাহিনী থেকে মাদককান্ডে বরখাস্তকৃত একজন কর্মকর্তা তার শক্তি প্রদর্শন করে জাহিদুল ইসলামকে হয়রানি করছে। এর আগেও তাকে কয়েক দফায় প্রশাসন ও বহিরাগতদের দিয়ে হয়রানি করা হয়েছে। জাহিদুল কোন সন্ত্রাসী না। সে এই এলাকার মানুষের সুখ দুঃখের সাথী। তাকে অনতিবিলম্বে মুক্তি দেওয়া না হলে মল্লিকের বেড় ইউনিয়নে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারীরা।

বিক্ষোভ সমাবেশ শেষে একটি বিশাল মিছিল সন্ন্যাসী বাজার প্রদক্ষিণ শেষে আবারো সমাবেশ স্থলে এসে শেষ হয়। ইউনিয়নের সহস্রাধিক নারী-পুরুষ সমাবেশে উপস্থিত হয়ে মুহুর মুহু স্লোগানে হাওলাদার জাহিদুল ইসলামেকে হয়রানির প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তি দাবি করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET