২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগেরহাটে লতিফ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার অনুষ্ঠিত




বাগেরহাটে লতিফ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার অনুষ্ঠিত

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৪ ২০২৬, ১৭:৫৪ | 690 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাটে লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ মার্চ) জেলা সদরের বেশরগাতী এলাকার বায়তুল লতিফ জামে মসজিদে ইফতারের আয়োজন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও লতিফ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান ড, মোঃ ফরিদুল ইসলাম এবং আমেরিকা প্রবাসী সিপিএ রফিকুল ইসলাম জগলু। বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক ব্যক্তি এই ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন, জেলা পুলিশ সুপার মোঃ হাসান চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মাৎ আতিয়া খাতুন, মেজর (অবসরপ্রাপ্ত) জিহাদুল ইসলাম, বাগেরহাট ৪ (শরণখোলা মোড়েলগঞ্জ) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী সোমনাথ দে, জেলা যুবদল নেতা সুজন মোল্লা, দুদকের পিপি অ্যাডভোকেট নজরুল ইসলাম কাজলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী এবং স্থানীয় মুসল্লীগণ।

ইফতার পূর্ব মুহূর্তে সংক্ষিপ্ত আলোচনায় ড. মোঃ ফরিদুল ইসলাম বলেন, লতিফ মাস্টার ফাউন্ডেশন এর উদ্যোগে বেশরগাতী এলাকায় স্বপ্ননীড় এতিমখানা ও বৃদ্ধা নিবাস, বেশরগাতি সায়েন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট, মডেল মসজিদ, স্পোর্টিং ক্লাব সহ বিভিন্ন প্রতিষ্ঠান বাগেরহাটের উন্নয়নে ব্যাপক কাজ করে চলছে। মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করা হচ্ছে, অসুস্থদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। সকলের সহযোগিতায় আগামী দিনে বাগেরহাটের উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করবে লতিফ মাস্টার ফাউন্ডেশন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET