, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ‎বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসী ছেলের মৃত্যুর আট মাস পর মেম্বারের বিরুদ্ধে মায়ের মামলা




‎বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসী ছেলের মৃত্যুর আট মাস পর মেম্বারের বিরুদ্ধে মায়ের মামলা

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২৪ ২০২৬, ২২:৪৬ | 610 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রবাসী ছেলে জাকির হোসেনের(৫০) বিদ্যুৎষ্পৃষ্টে মৃত্যুর আট মাস পরে সাবেক ইউপি সদস্য মফিজুর রহমানের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন মা আছিয়া বেগম। উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ  ঘটনা ঘটে। বুধবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক মহিন উদ্দিন।
‎‎মামলা সূত্রে জানা গেছে, প্রবাসী জাকির হোসেন ছুটিতে দেশে এসে প্রায় রাতে বাড়ির পাশের জমিতে মাছ ধরতেন। গত বছরের ২২ সেপ্টেম্বর রাতেও তিনি মাছ ধরতে যান। ওই সময় প্রতিবেশি সাবেক মেম্বার মফিজুর রহমানের জমিতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুবরন করেন সৌদি প্রবাসী জাকির হোসেন। গত ১৫ মে জাকিরের বৃদ্ধা মা আছিয়া বেগম বাদি হয়ে মফিজুর রহমান মেম্বার ও মোঃ সেলিমের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
‎জাকির হোসেনের মা আছিয়া বেগমের দাবি, জায়গা নিয়ে বিরোধ থাকায় উদ্দেশ্যপ্রবণ হয়ে সেলিমের ঘর থেকে মফিজুর রহমান মেম্বার তাঁর জমিতে বিদ্যুতের লাইন দিয়ে আর্থিং করে রাখে। জাকির হোসেন মাছ ধরতে গেলে মুহুর্তেই মফিজ মেম্বারের জমিতে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করে।
‎‎অভিযোগের বিষয়ে মফিজুর রহমান মেম্বার বলেন, আছিয়া খাতুনের ছেলে ও নাতিদের সাথে থাকা জায়গার বিরোধ মিমাংশার কয়েকটি শালিশ বৈঠকে ছিলাম। এতে ক্ষীপ্ত হয়ে উদ্দেশ্যমূলকভাবে ঘটনার আট মাস পরে আমার বিরুদ্ধে মামলা করেছে। এছাড়া বিদ্যুতের লাইন আমি জমিতে নেইনি।
‎‎তবে এ বিষয়ে ভিন্ন বক্তব্য পাওয়া যায় প্যানেল চেয়ারম্যান শাহ আলমের কাছ থেকে। তিনি বলেন, জাকির হোসেনের আত্মীয়ের ঘর মফিজুর রহমান মেম্বারই বিদ্যুতের লাইন নিয়েছে।
‎‎চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক মহিন উদ্দিন বলেন, বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসী জাকির হোসেন মৃত্যুর ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET