, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বিরল উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে শিশু ঝরা পড়া মুক্ত উপজেলা ঘোষণা




বিরল উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে শিশু ঝরা পড়া মুক্ত উপজেলা ঘোষণা

সাদেকুল ইসলাম সুবেল, বিরল,দিনাজপুর করেসপন্ডেন্ট

আপডেট টাইম : জুলাই ২৮ ২০২৬, ২৩:১৫ | 601 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিরল উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে শিশু ঝরা পড়া মুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ (বিরল- বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, অফিসার ইনচার্জ আল এমরান, মহিলা বিষয়ক অফিসার রুনা পারভীন, সমাজসেবা অফিসার রাজুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ডেপুটি ডিরেক্টর (নর্দার্ন বাংলাদেশ ক্লাস্টার) রাজু উইলিয়াম রোজারিও, এডভোকেসি কো-অর্ডিনেটর (পার্টনারশিপ) তানজিমুল ইসলাম, ০৯ নং মঙ্গলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসাূুল হক হিরা, ফরক্কাবাদ নুরল ইসলাম স্কুল এন্ড কলেজ এর সহকারী প্রধান শিক্ষক কায়ছার আলী, মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ইয়াকুব আলী, বিরল এপি প্রোগ্রাম অফিসার গোলাম সাকলাইন, প্রদিপ রায়, চাইল্ড প্রটেকশন অফিসার বিপ্লব ক্লেমে মন্ডল, প্রমূখ বক্তব্য রাখেন।
স্বাগত বক্তব্য রাখেন বিরল এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এন্টিরিম এরিয়া ডেভেলপমেন্ট গ্রোগাম অফিসার এন্টিনা দাস।
বিরল উপজেলা প্রশাসনের আয়োজনে বিরল এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় সবাই মিলে সচেতন বন্ধ হবে শিশু শ্রম ও আমার উপজেলা আমার দায়িত্ব আমার উপজেলা হবে বাল্যবিবাহ মুক্ত স্লোগানে বেলুন উড়িয়ে শুভ উদ্ভোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। পরে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভায় বাল্য বিবাহ, শিশু শ্রম ও বিদ্যালয় থেকে ঝড়ে পড়া রোধে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়ে শপথ পাঠ করানো হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন, বিভিন্ন ধর্মীয় প্রতিনিধি, শিক্ষক, শিশু ও যুব ফোরাম নেতৃবৃন্দ, ভিডিসি, সিবিও, শিশু শ্রম ও বাল্য বিবাহ হতে ফিরে আসার প্রতিনিধি সহ অনেকে উপস্থিত ছিলেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET