, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বিশ্বনবীর অপমানের প্রতিবাদে চৌদ্দগ্রামে স্বেচ্ছাসেবী ও তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল




বিশ্বনবীর অপমানের প্রতিবাদে চৌদ্দগ্রামে স্বেচ্ছাসেবী ও তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ০৮ ২০২৩, ১৬:৩৫ | 975 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিতর্কিত ব্লগার আসাদ নুর কর্তৃক ইসলাম ধর্মের সর্বশেষ নবী, মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে কটাক্ষ করে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ যোহর উপজেলার সকল মানবিক স্বেচ্ছাসেবী ও তৌহিদী জনতার ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলে বিভিন্ন এলাকা থেকে আসা শত শত ধর্মপ্রাণ মুসলিম অংশ নেয়। মিছিলটি চৌদ্দগ্রাম বাজার অংশের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে হায়দার শপিং কমপ্লেক্সের সামনে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়। এতে বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও বাজারের ব্যবসায়ীবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সা.) কটাক্ষ করে মুসলমানদের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে আসাদ নূর নামের বিতর্কিত ব্লগার। যা পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে গেছে। বিতর্কিত এ মন্তব্যে বাংলাদেশের ৯০শতাংশ মুসলমানদের অন্তরে আঘাত করেছে। অবিলম্বে আসাদ নুরকে গ্রেফতার করে দৃষান্তমূলক শাস্তি দিতে হবে। যাতে করে ভবিষ্যতে কেউ মহানবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের সাহস না পায়। পরিশেষে শত শত জনতার একযোগে মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET