৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • জাতীয়-শীর্ষ সংবাদ
  • বিশ্বম্ভরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের  তালিকা প্রনয়নে কোন প্রকার তালবাহানা চলবে না,  ত্রান ও দু্র্যোগমন্ত্রী ——–  আসাদুল হাবিব




বিশ্বম্ভরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের  তালিকা প্রনয়নে কোন প্রকার তালবাহানা চলবে না,  ত্রান ও দু্র্যোগমন্ত্রী ——–  আসাদুল হাবিব

সোহেল আহমদ সাজু,  তাহিরপুর .সুনামগঞ্জ, করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মে ০৫ ২০২৬, ২০:২৪ | 623 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুরে হাওর এলাকায়  ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতে কোনো ধরনের তালবাহানা অনিয়ম না করার জন্য  কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব।
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে আগামী ৩ মাস সরকারি প্রনোদনা দেওয়া হবে এবং তাদের জন্য বর্তমান সরকারের পক্ষ থেকে বিশেষ কার্ড প্রদান করা হবে।
মঙ্গলবার (৫ মে) দুপুরে সুনামগঞ্জে বিশ্বম্ভরপুর উপজেলায় হলরোমে হাওর পারের কৃষক,
সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় ত্রাণমন্ত্রী বলেন, হাওর এলাকার  ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা
 এই সরকারের পক্ষ থেকে অব্বাহত থাকবে। অত্র হাওরের ফসল রক্ষায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হবে।
তিনি আরও বলেন, বর্ধমান প্রধানমন্ত্রী  ইতোমধ্যে এ বিষয়ে একাধিক নির্দেশনা দিয়েছেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরসহ স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিকেলে বিশ্বম্ভরপুর উপজেলার করচার হাওরপাড় এলাকায় ৪০০ ক্ষতিগ্রস্ত কৃষকের মধ্যে সরকারি সহায়তা বিতরণের উদ্ভোদন  করেন। প্রত্যেক কৃষককে ৭ হাজার ৫০০ টাকা নগদ এবং ২০ কেজি করে চাল দেওয়া হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET