, , ,

শিরোনামঃ-




বেনাপোল ইমিগ্রেশনে পায়ূপথ থেকে স্বর্ণের বার সহ এক পাসপোর্ট যাত্রী আটক

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২৯ ২০২৪, ১৮:১২ | 767 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের বেনাপোল ইমিগ্রেশন-কাস্টমসে মেহেদি হাসান (২১)যাত্রীর কাছে থেকে ২৩২ গ্রাম ওজনের দুইপিস স্বর্ণেরবার শুল্ক গোয়েন্দার সদস্যরা আটক করেছে। আটক মেহেদী হাসান কুমিল্লা জেলার চানদিনা থানার জোয়াগ গ্রামের আব্দুল বাতেনের ছেলে।  সোমবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার সময় সন্দেহজনকভাবে তাকে আটক করে শুল্ক গোয়েন্দার সদস্যরা। তার পাসপোর্ট নম্বর – BOO272971, আটক মেহেদী হাসান কুমিল্লা জেলার চানদিনা থানার জোয়াগ গ্রামের আব্দুল বাতেনের ছেলে। শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়,তারা গোপন সংবাদে জানতে পারে মেহেদী হাসান নামে একজন পাসপোর্ট যাত্রী স্বর্নের একটি চালান নিয়ে বেনাপোল ইমিগ্রেশন কাস্টমস হয়ে ভারতে যাবে।এমন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার সদস্য একটি টিম সেখানে অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে একজন পাসপোর্টধারী যাত্রীকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যাত্রী তার পায়ূপথে ২টি স্বর্নেরবার আছে বলে স্বীকার করে। পরে তার পায়ূপথ থেকে স্বর্ণেরবার দুটি উদ্ধার করা হয়। যার ওজন ২৩২ গ্রাম এবং সিজার মূল্য প্রায় ২০ লাখ টাকা।  বেনাপোল শুল্ক গোয়েন্দার সুপার কামাল হোসেন স্বর্ণেরবারসহ একজন পাসপোর্ট যাত্রী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET