, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • বেনাপোল পৌরকর সহনিয় হবে নাগরিক ঐক্য কমিটির সিদ্ধান্ত




বেনাপোল পৌরকর সহনিয় হবে নাগরিক ঐক্য কমিটির সিদ্ধান্ত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুন ০৭ ২০১৮, ০৭:২২ | 834 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বেনাপোল প্রতিনিধিঃ- বেনাপোল পৌর কর বৃদ্ধি প্রসঙ্গে নাগরিক ঐক্যর মত বিনিময় শেষে পৌর কর্তৃপক্ষের সাথে আলোচনায় পৌর নাগরিকদের পৌর কর সহনিয় করা হবে বলে আশ্বাস প্রদান করেছেন ।
বুধবার সকালে দিকে বেনাপোল আওয়ামীলীগ দলীয় কার্সালয়ে বেনাপোল আওয়ামীলীগ সাংস্কৃতিক ফোরামের সভাপতি রহমত আলীর সভাপতিত্বে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত  হয়। পৌর সভার সকল ওয়ার্ডের পৌর নাগরিকদের উপস্থিতিতে উন্মুক্ত আলোচনা হয়। নাগরিক বাসি বিগত ৫ বছরেরর চেয়ে কয়েকগুন পৌর কর বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করে তাদের মতামত প্রকাশ করেন নাগরীক ঐক্য পরিষদ কমিটির কাছে।
এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল বাজার কমিটির সাধারন সম্পাদক আব্দুল  ওয়াদুদ দুদু, শার্শা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, দপ্তর সম্পাদক আজিবর রহমান,বীর মুক্তিযোদ্ধা শাহ- আলম, আওয়ীলীগ নেতা মতিয়ার রহমান মধু, নেত্রী বিউটি খাতুন প্রমুখ।
উন্মুক্ত আলোচনায়  রহমত আলী বলেন আজ আমরা নাগরিক বাসীর সুবিধার জন্য এবং মানবিক কারনে এখানে আলোচনা করছি যাতে নাগরিক জীবন ভালোভাবে চলে তা নিয়ে এ আলোচনা শেষে পৌর কর্তৃপক্ষের সাথে আলোচনা করব। তিনি বলেন বেনাপোল পৌর মেয়র একজন মানব দরদী  উদার মানুষ অবশ্যই এ অবস্থা থেকে নিরসনের ব্যবস্থা তিনি করবেন।বীর মুক্তিযোদ্ধা শাহ-আলম বলেন যারা এ কর নির্ধারন করেছেন তারা পৌর সভার আওতার বাড়ি গুলোর প্রতিটি বাড়ি না যেয়ে মনগড়া কর নিরুপন করেছেন। মানুষের বাড়ি ঘর আয় ব্যায় জমি দেখে কর নির্ধারন না করায় আজ পৌর এলাকার মানুষ আন্দোলন গড়ে তুলার পরিকল্পনা করছে। অনেকে না বুঝে পৌর কর্তপক্ষের সাথে আলোচনা না করে। বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তিনি পুর্বের কর থেকে ১০% কর বৃদ্ধির আহবান জানান।   বেনাপোল বাজার কমিটির সাধারন সম্পাদক আবুদল ওয়াদুদ দুদু বলেন এর আগে যখন প্রশাসন কর নির্ধারন করেছিল তখন অনেক টাকা নির্ধারন করেছিল । তখন আমরা বেনাপোল পৌরসভার মেয়র প্যানেল মেয়র এর নিকট আবেদন দিলে সে সব কর আমাদের কর্তৃপক্ষ কমিয়ে দেয়।  তিনি উপস্থিত নাগরিকদের আশ্বাস্থ করে বলেন বিগত ৫ বছর পর নতুন এ্যাসেসমেন্টে এ কর নির্ধারন করা হয়েছে। আমরা কেউ তা পৌর কর্তৃপক্ষকে প্রদান করি নাই। পৌর কর্তৃপক্ষ নির্ধারিত করের উপর স্ব – স্ব গ্রাহককে পৌর সভা থেকে আবেদন ফরম নিয়ে আবেদন করার সুযোগ দিয়েছে। আমরা আবেদন না করে এবং পৌর কর্তৃপক্ষের সিদ্ধান্ত না জেনে আগে আন্দোলন করলে বোকামির পরিচয় হবে।
বেলা সাড়ে ১২ টার সময় নাগরিক ঐক্য পরিষদের আহবায়ক আব্দুল ওয়াদুদ দুদু যুগ্ম আহবায়ক রহমত আলী সদস্য সচিব সুকুমার দেবনাথ সহ ৩১ সদস্যর প্রতিনিধি দল বেনাপোল পৌর সভায় পৌর কর্তপক্ষের সাথে আলোচনা করেন।
বেনাপোল পৌর সভার অডিটরিয়মে পৌর প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টুর সভাপতিত্বে পৌর নাগরিকদের কর বৃদ্ধির ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন নাগরিক কমিটির সদস্যরা। এ সময় পৌর প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টু ও সচিব রফিকুল ইসলাম  বলেন আমরা প্রাথমিক কর নিরুপন করেছি ইউজিপির সহযোগিতায়। আমরা সঠিক এবং নিয়ম মাফিক কর নির্ধারন করেছি।  এরপর নাগরিকদের সাথে আলোচনা করে তা কিভাবে সমাধান করা যায় তা দেখব। যে কর নির্ধারন হয়েছে তা কমানেরা জন্য আমরা আবেদনের সুযোগ রেখেছি । এখন কর প্রদান  আবেদন না করে আন্দোলন সংগ্রাম করা উচিত না। তাছাড়া পৌর কর্তৃপক্ষের সাথে ও আলোচনা না করে পৌরসভার বিরুদ্ধে এখানে সেখানে যে সব আলোচনা সমালোচনা হচ্ছে এটা ঠিক না। পৌর কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। পৌর সভা এলাকায় ২ হাজার লাইট আলো দেয় এ ছাড়া পানি পয়নিস্কাশন ময়লা আবর্জনা রাস্তাঘাট সকল কিছুর সেবা দিয়ে যাচ্ছে । পৌর নাগরিকদের এসব বিবেচনায় রেখে কোন অসুবিধা হলে তা সাথে সাথে পৌর কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে হবে। আন্দোলনকারিরা কখনো পৌরসভার উন্নয়ন চায়না। একটি স্বার্থম্বেষী মহল এটা করছে।
পৌর প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টু বলেন আমরা মাইকিং করব এবং ঈদের পর প্রতিটি ওয়ার্ডের নাগরিকদের সাথে সপ্তাহ ব্যাপি বেনাপোল মেয়র বসে আলোচনা করে যা ছিল তার সাথে যৎ সামান্য বৃদ্ধি করে পৌর কর সহনিয় করবে বলে আশ্বাস্থ করেন। তিনি বলেন আপনারা প্রাথমিক ভাবে পেয়েছেন একটি নোটিশ। এখনো পৌর নতুন কর দেন নাই। এসময় তিনি পৌর কর বৃদ্ধির বিপক্ষে আবেদন ফরম বাবদ পৌরসভা যে ২০ টাকা নির্ধারন করেছিল তা মওকুপের ঘোষনা দেন।
নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক রহমত আলী বলেন বেনাপোল পৌর মেয়র পৌর বাসিদের ভালবাসেন তাদের সুখ দুঃখে সে সর্বদা পাশে থাকে। অবশ্যই আমরা আশাবাদি তিনি এটা ও দেখবেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET