, , ,

শিরোনামঃ-




বেনাপোলে হেরোইন সহ ভারতীয় ট্রাক চালক আটক

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ১৯ ২০২৫, ০০:১৬ | 867 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বেনাপোলে আঁধা কিলো হেরোইনসহ শ্রী জয়ন্ত দত্ত (৩৪)নামে ভারতীয় ট্রাক চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
শনিবার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে বেনাপোলের গাজিপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে আধা কিলো হেরোইন ও যশোর হ ২০-৫২৭৪ নম্বরের হিরো পালসার প্রো একটি মোটরসাইকেল সহ একজন ভারতীয় ট্রাক চালককে আটক করা হয়।আটক ট্রাক চালক ভারতের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল থানার জয়ন্তপুর গ্রামের মৃত সঞ্জয় দত্তের ছেলে।
জানা যায়, জয়ন্ত দত্ত দীর্ঘদিন ধরে হেরোইনের ব্যবসা করে আসছে। সে যখনই আমদানি পন্য নিয়ে বাংলাদেশে আসে তখনই কোন না কোন মাদক নিয়ে বাংলাদেশে আসে। বেনাপোলের একজন মাদক ব্যবসায়ীর কাছে পৌঁছে দেয়। তার কাছে যে মোটরসাইকেলটি পাওয়া গেছে সেটি বাংলাদেশি একজন মাদক ব্যবসায়ীর। যাকে শনাক্ত করতে এবং আটক করতে বিজিবি অভিযান চালিয়ে যাচ্ছে।সে এবার WB- 23 C -2142 নম্বরের একটি ট্রাকে করে আমদানি পন্য নিয়ে বাংলাদেশে আসে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন একজন মাদক ব্যবসায়ী বেনাপোল বাজারের গাজিপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে মাদকের চালান নিয়ে অপেক্ষা করছে।এমন সংবাদের ভিত্তিতে বিজিবির টহলদলের নেতৃত্বে থাকা হাবিলদার হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান পরিচালনা করে শ্রী জয়ন্ত দত্তকে আটক করা হয় এবং তার সাথে থাকা মোটরসাইকেল তল্লাশি করে আধা কিলো ভারতীয় হেরোইন পাওয়া যায়।
 যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, রাতে অভিযান চালিয়ে আঁধা কিলো হেরোইন সহ একজন ভারতীয় ট্রাক চালককে আটক করা হয়েছে। তাকে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET