, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ভালুকায় মমেক ছাত্রলীগ সম্পাদক হাসানকে গণ-সংবর্ধণা।




ভালুকায় মমেক ছাত্রলীগ সম্পাদক হাসানকে গণ-সংবর্ধণা।

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : ডিসেম্বর ১৯ ২০২০, ১৭:৪৬ | 938 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মো.ইজাজ সরকার,ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধিঃ 
ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসানকে ভালুকায় গণ সংবর্ধণা দেওয়া হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার আঙ্গারগারা বাজারে ডাকাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে ওই গণ সংবর্ধণা দেওয়া হয়।
অনুষ্ঠানে ডাকাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল আমিন মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফ হোসাইন কাকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব এম এ ওয়াহেদ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজিব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউনিয়ন আ‘লীগের সাধারণ সম্পাদক শামছুল হক মনি, সদস্য আতাউর রহমান কামাল, ডাকাতিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হারুন আর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল বাবুল, সখিপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল আল মামুন, ইউনিয়ন আ‘লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরে আলম জিকু প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহাম্মেদ সুজন, শখিপুরের গজারিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মাসুদ রানা, ছাত্রলীগ নেতা হোসাইন মনির, মোহাম্মদ মহসিন, মাহমুদুল হাসান আকাশ, মাহিবি হক মাহিম প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET