আজ শনিবার সকাল ১১.০০ টায় এসএসসি ৯১ ব্যাচের উদ্যোগে ভেড়ামারা প্রেসক্লাবে ভেড়ামারা পৌরসভার মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল ও সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিপটন এর উপস্থিতিতে করোনা দুর্যোগ ও পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে দু:স্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ৯১ ব্যাচের সভাপতি ফয়জুল ইসলাম মিলন, সাধারন সম্পাদক এনামুল কবির, কোষাধ্যক্ষ মেহেরুল ইসলাম, অন্যতম সদস্য আনোয়ার হোসেন দুখু, শহিদুল ইসলাম সাহেব প্রমুখ উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কাজে অংশ নেন। উল্লেখ্য, মোট শতাধিক পরিবারে বিতরণের জন্য এই ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করেন ডোনারগণ।
Please follow and like us:









