, , ,

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • মহানবী(সঃ) কে ব্যাঙ্গ করার প্রতিবাদে চৌদ্দগ্রামে ধর্মপ্রাণ মুসল্লিদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ




মহানবী(সঃ) কে ব্যাঙ্গ করার প্রতিবাদে চৌদ্দগ্রামে ধর্মপ্রাণ মুসল্লিদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ৩০ ২০২০, ২০:১২ | 936 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী (সঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে শুক্রবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্নস্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ। এরমধ্যে জুমার নামাজ শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে তৌহিদা জনতা, মিয়াবাজারে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ ও আমজাদের বাজারে হেফাজতে ইসলামের ব্যানারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আমজাদের বাজারে প্রতিবাদ সভায় নারানকরা মাদরাসার মুহাদ্দিস ওবাইদুল হক রায়হানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুফতি আবদুল আউয়াল, মাওলানা মোস্তফা, মাওলানা ওহিদুল্লাহ, মাওলানা আবদুল হান্নান, মাওলানা সিরাজুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ইয়াছিন, আবদুল হক, মিজানুর রহমান, মাস্টার জয়নাল আবেদীন, হাসান, ইসরাফিল। বিক্ষোভ ও সমাবেশে বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।
Aa
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET