, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মহাপরিচালক মাকসুরা নূর-এর পদত্যাগের দাবিতে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন




মহাপরিচালক মাকসুরা নূর-এর পদত্যাগের দাবিতে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৪ ২০২৪, ১৯:৪৫ | 771 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে নার্সদের নিয়ে জঘন্য কটুক্তি করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর-এর পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল নার্সিং ও মিডওয়াইফ কর্মকর্তাবৃন্দ। শনিবার সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে সেখানে তারা মানববন্ধন করেন ।
মানবন্ধনে বক্তব্য রাখেন, সিনিয়র স্টাফ নার্স হামিদা খাতুন, শাকিলা বেগম, লায়লা আরজুমান, বেদেনা খাতুন,ছবিনা, সুরাইয়া বেগম,মহসিনা ও নাসরিন। এছাড়াও বক্তব্য রাখেন, মিডওয়াইফ মায়ানুর এবং শান্তনী।
এসময় তারা বলেন, অবিলম্বে নার্সদের নিয়ে জঘন্য কটুক্তি করা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর এর পদত্যাগ চাই। সেইসাথে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক পদে এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদে উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ নার্স কর্মকর্তারাদের পদায়ন চাই।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET