, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • মহেশপুরে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা কর্মকর্তার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন




মহেশপুরে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা কর্মকর্তার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ২৮ ২০১৮, ২১:৪৬ | 828 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শামীম খান, ঝিনাইদহ প্রতিনিধি:-   ঝিনাইদহের মহেশপুরে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা কর্মকর্তা শাহাদৎ হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা কর্মকর্তা শাহাদৎ হোসেন মহেশপুর উপজেলার যাদবপুর গ্রামের মৃত মুন্সি মোহাম্মদ হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মহেশপুর শহরের পোষ্ট অফিসপাড়ায় বসবাস করছেন। শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে যশোর সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বিকালে মহেশপুর হাই স্কুল মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার প্রদান ও জানাযা অনুষ্ঠিত হয়। তার জানায় উপস্থিত ছিলেন,ঝিনাইদহ ৩ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খান চঞ্চল, মহেশপুর পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ কামরুল ইসলাম, , মহেশপুর থানার ওসি লস্কর জায়াদুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মালেক গাজী, ডেপুটি কমান্ডার রবিউল আওয়াল, পৌর কমান্ডার কাজী আব্দুস সাত্তার সহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সন্ধায় তার লাশ গ্রামের বাড়ি যাদবপুরে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET