, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • মায়ানমার সীমান্তরক্ষী পুলিশ বাহিনীর বেনাপোল চেকপোস্ট পরিদর্শন




মায়ানমার সীমান্তরক্ষী পুলিশ বাহিনীর বেনাপোল চেকপোস্ট পরিদর্শন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুলাই ১০ ২০১৮, ১৯:৫৭ | 994 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃসোহাগ হোসেন, বেনাপোল (যশোর) থেকে: মায়ানমার সীমান্তরক্ষী পুলিশ বাহিনীর ৯ সদস্যের একটি প্রতিনিধি দল বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্প পরিদর্শন করেছেন। এসময় প্রতিনিধি দলটি নোমান্সল্যান্ডে বিজিবি ও বিএসএফের যৌথ প্যারেড উপভোগ করেন।
মঙ্গলবার(১০ জুলাই) বিকাল সাড়ে ৫টায় প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট পৌছায়। এসময় বিজিবি ও বিএসএফের পক্ষ থেকে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। মায়ারমার প্রতিনিধি দলে ছিলেন, সীমান্তিরক্ষী পুলিশ বাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল মাইওথান এর নেতৃত্বে ৯ সদস্য।
পরিদর্শন কালিন বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন,বিজিবির দক্ষীন-পশ্চিম রিজিওন কমান্ডার তৌহিদুল ইসলাম ও ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেঃকর্ণেল আরিফুল হক। ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের পক্ষে ছিলেন, ৬৪ ব্যাটালিয়ন বিএসএফের অধিনায়ক কর্ণেল রাভি ভুষণ।
এদিকে মায়ানমার সীমান্তরক্ষী পুলিশ প্রতিনিধি দলের আগমন উপলক্ষ্যে বেনাপোল ও ভারতের পেট্রাপোল সীমান্তে বিভিন্ন প্রশাসনিক সংস্থ্যার নিরাপত্তা জোরদার করা হয়। প্যারেড উপভোগ শেষে মায়ানমার প্রতিনিধি দল খুলনার উদ্দেশ্যে বেনাপোল চেকপোস্ট ত্যাগ করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET