২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




মুকসুদপুরে অনিয়মের দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ০৯ ২০২০, ২১:১৯ | 776 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোপালগঞ্জের মুকসুদপুরে বিভিন্ন অনিয়মের দায়ে ৩টি মুদি দোকান ও ১টি ফার্মেসিকে জরিমানা করেছে গোপালগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ।

সোমবার দুপুরে উপজেলার দিগনগর বাজারে অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করেন সহকারি পরিচালক শামিম হাসান।

তিনি জানান, মেয়াদ উত্তীর্ন ও মূল্য তালিকাবিহীন পন্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ও ৩৮ ধারায় পবিত্র স্টোর, পাল ভান্ডার ও দিনেশ সাহা স্টোরকে মোট ৬ হাজার এবং ৫১ ধারায় চাঁদ ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ঔষধসহ ভোগ্যপন্য ধংস করা হয়।

এসময় মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এএসআই মোঃ আবু তাহের, কনস্টেবল নুরুল ইসলাম, কনস্টেবল আনোয়ার হোসেন, গোপালগঞ্জ বাজার কর্মকর্তা আরিফুল হোসেন উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET