৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মুকসুদপুরে দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা




মুকসুদপুরে দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ১১ ২০২০, ২১:১৫ | 782 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোপালগঞ্জের মুকসুদপুরে মাধ্যমিক পর্যায়ে দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারী এসজে উচ্চ বিদ্যালয়ে ৬১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার অংশগ্রহনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী। বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা শিক্ষা অফিসার খায়রুল আনাম মুহাম্মদ আফতাবুর রহমান আল হেলালী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাৎ আলী মোল্যা,

সরকারী এসজে স্কুলের প্রধান শিক্ষক সুনিল চন্দ্র মন্ডল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সরদার মজিবর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হায়দার হোসেন।

প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার দ্বিপ সাহা। বিচারকের দায়িত্ব পালন করেন উপ-সহকারী কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শিহাব উদ্দীন, উপজেলা প্রোগ্রাম অফিসার অহিদুল ইসলাম ।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET