, , ,

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • মুরাদনগর উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষনা সভাপতি শফিক, সাধারণ সম্পাদক হাফিজ




মুরাদনগর উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষনা সভাপতি শফিক, সাধারণ সম্পাদক হাফিজ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জানুয়ারি ২৮ ২০২১, ২২:৫৪ | 900 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ ছাত্রলীগ মুরাদনগর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী বোরহান উদ্দিন ভূইয়ার স্বাক্ষরিত কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের প্যাডে শফিকুল ইসলাম তুহিনকে সভাপতি ও হাফিজ খাঁনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষনা করা হয়। নবগঠিত কমিটির অন্যান্যরা হলো সহ-সভাপতি পলাশ চন্দ্র দেবনাথ, মেজবাহ উদ্দিন, এইচ এম ইয়াছিন আহমেদ রবিন, যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিব আহমেদ, কামরুল হাসান, শাহরিয়ার হাসান, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর মোহাম্মদ হোসেন, মোস্তাফিজুর রহমান, রেজাউল করিম স্বপন। আগামী ২১ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি ঘোষণার কথাও বলা হয়েছে।
উল্লেখ্য: গত ৯ জানুয়ারী স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ এর উপস্থিতিতে ১৭ বছর পর মুরাদনগর উপজেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET