, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মোটর শোভা যাত্রা নাঙ্গলকোট উপজেলা আ’লীগ সহসভাপতির মতবিনিময় সভা




মোটর শোভা যাত্রা নাঙ্গলকোট উপজেলা আ’লীগ সহসভাপতির মতবিনিময় সভা

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২১ ২০২০, ২৩:৪৬ | 1031 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগ সিনিয়ার সহসভাপতি ও নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ সম্ভাব্য মেয়র পদ প্রার্থী সাদেক হোসেন ভূঁইয়ার উদ্যোগে মত বিনিময় সভা রবিবার সন্ধ্যায় পৌরসভার শ্রীহাস্য গ্রামে অনুষ্ঠিত হয়েছে। মত বিনিময় সভার পূর্বে বৃষ্টি উপেক্ষা করে বিশাল মোটর শোভা যাত্রা পৌরসভার বিভিন্ন এলাকা পদক্ষিণ করে।
প্রবীণ আ’লীগ নেতা মাস্টার সোলাইমানের সভাপত্বিতে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সিনিয়ার সহসভাপতি ও নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ সাদেক হোসেন ভূঁইয়া।
পৌর স্বেচ্চাসেবকলীগ সভাপতি মো: হানিফের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হেসাখাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জালাল আহম্মেদ ভূঁইয়া, প্রবীণ আ’লীগ নেতা, মাস্টার জাকির হোসেন, আব্দুল হাকিম, পৌর আ’লীগ সিনিয়র সহসভাপতি বেলায়েত হোসেন, পৌর আ’লীগ নেতা মোহাম্মদ মোস্তফা, সাদেক হোসেন, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ সাবেক পরিচালক ইব্রাহিম ভূঁইয়া, নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারী কলেজ ছাত্রলীগ যুগ্ন আহবায়ক আক্তারুজ্জামান প্রমুখ।
প্রধান অতিথি বলেন, আমি গত নির্বাচনে মেয়র পদে দলীয় মননোয়ন পেলেও নাঙ্গলকোট সরকারী কলেজের অধ্যক্ষ থাকার কারণে এক সাথে গুরুত্বপূর্ণ দু’টি দায়িত্ব সঠিক ভাবে পালনে বিগ্ন হওয়ার আশংকায় নিজ থেকে সরে দাঁড়িয়েছি। আমার নেতা অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি আমার উপর আস্থা রেখে নাঙ্গলকোট কলেজকে জাতীয়করণ, অনার্স কোর্স ও বিএস-সি (পাস) কোর্স চালু করেছেন। আমি আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করেছি। তিনি আমাকে গত বারের ফিরিয়ে দেয়া মেয়র পদে দলীয় মনোনয়ন প্রদান করলে আমি উনার স্বপ্নের নাঙ্গলকোট পৌরসভা গঠন করবো। যে পৌরসভা এলাকা দেখার জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ ছুটে আসবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET