৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ময়মনসিংহে স্বামী হাতে স্ত্রী খুন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : সেপ্টেম্বর ৩০ ২০১৮, ২১:১৯ | 825 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নজরুল ইসলাম জুয়েল, ময়মনসিংহ প্রতিনিধিঃ- ময়মনসিংহের নান্দাইল উপজেলার পল্লী এলাকায় পারিবারিক কলহের জেরধরে স্ত্রী আমেনা খাতুন (৬৫) কে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেচে স্বামীর বিরুদ্ধে । এ ঘটনার পর পরিবারের স্বজনরা ঘাতক স্বামী মাতাব উদ্দিন ওরফে মাতু (৭৫)কে ঘরে আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছে।

শনিবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার রাজগাতী ইউনিয়নের কাশিনগর আউটপাড়া গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মাতাব উদ্দিন ওরফে মাতুর সাথে তার স্ত্রী আমেনা খাতুনের শনিবার সকালে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকটি হয়। পরে এক পর্যায়ে স্বামী মাতু তার স্ত্রী আমেনা খাতুনকে ধারালো দা দিয়ে এ্যালোপাথারি কুপিয়ে হত্যা করে। ঘটনার পর পরিবারের স্বজনরা বিষয়টি টের পেয়ে ঘাতক স্বাামীকে ঘরে আটক করে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে এবং স্বামী মাতুকে আটক করে থানায় নিয়ে যায়।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল ইসলাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET