, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • যশোরে সাড়ে সাত হাজারের বেশি পণ্য হোম ডেলিভারি দিবে চাল ডাল ডটকম




যশোরে সাড়ে সাত হাজারের বেশি পণ্য হোম ডেলিভারি দিবে চাল ডাল ডটকম

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ১৮ ২০২১, ১৭:৫০ | 1038 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরে সাড়ে সাত হাজারের বেশি নিত্যাপ্রয়োজনীয় পণ্যে নিয়ে হোম ডেলিভারির ব্যবস্থা শুরু করেছে চাল ডাল ডট কম। করোনা পরিস্থিতিতে যশোরের মানুষের কথা চিন্তা করে অনলাইনে কেনাকাটার ব্যবস্থা করেছে দেশের শীর্ষ অনলাইন গ্রোসারি শপটি। বুধবার এক ভার্চুয়ালি অনুষ্ঠানে কার্যক্রমের উদ্বোধন করেন সিই্ও ওয়াসিম আলীম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সিইও ওয়াসিম আলীম বলেন, ২০১৩ সালের ক্ষুদ্র পরিসরে শুরু হওয়া এই কোম্পানিটি ৪৫ লক্ষাধিক অর্ডার সফল ভাবে ডেলিভারি করেছে। লকডাউনের মধ্যে দিনে নয় থেকে দশ হাজার অর্ডার ডেলিভারি সম্পন্ন করা হচ্ছে। ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পর বর্তমানে যশোরেও সার্ভিস দিবে তারা। এ ব্যাপারে যশোরের মানুষও আশানুরুপ সাড়া দিবে বলে মনে করেন কোম্পানিটির সিইও।
চাল ডাল ডটকমের হেড অব গ্রোথ ওমর শরীফ ইবনে হাই বলেন, বর্তমানে পাঁচশ’ জনবল নিয়ে যশোরে কার্যক্রম করছে চাল ডাল ডট কম। আগামী অল্প সময়ের মধ্যেই যশোর জেলার আরও তিনশ’ বেকার লোকদের চাকরির সুযোগ দেয়া হবে। একদিকে যেমন যশোর জেলায় বেকারত্বের কিছুটা অবসান হবে, অন্যদিকে ঘরে বসেই সব ধরণের নিত্যপ্রয়োজনীয় পণ্যে হোম ডেলিভারির সার্ভিস পাবে মানুষ। যশোরের মানুষের জন্য মাত্র নয় টাকা ডেলিভারি চার্জে গত ১৫ এপ্রিল থেকে যেকোন পণ্য কেনার সুযোগ দিচ্ছে এই সাইটি। এছাড়া, একশ’৯৯ টাকা মূল্যের পণ্যে দুইটি ও দুইশ’৯৯টাকা মূল্যের পণ্যে তিনটি নিশ্চিত গিফটের ব্যবস্থা করা হয়েছে। কোম্পানিটি চাল, ডাল, শাক-সবজী, মাছ- মাংস, বেবি ফুড, ডায়পয়ার সহ সাড়ে সাত হাজারের বেশি নিত্য প্রয়োজনীয় পণ্য যশোরের মানুষের দরজায় পৌঁছে দিবে মাত্র এক ঘণ্টার মধ্যে।

এছাড়াও এ অনলাইন শপে কেনাকাটায় থাকছে সাত দিনের ফ্রি রিপ্লেসমেন্ট ব্যবস্থা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET