, , ,

শিরোনামঃ-




রাজশাহীতে করোনা উপসর্গ নিয়ে ভর্তি ২

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ১১ ২০২০, ২২:১৪ | 818 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নাজিম হাসান,রাজশাহী থেকে: করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন ভর্তি হয়েছেন। গত ২৪ ঘন্টায় ভর্তি হওয়া এই দুই রোগিকে সংক্রমক ব্যাধি হাসপাতালের করোনা ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে বলে রাজশাহী সিভিল সার্জন ডা. এনামুল হক স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, যে দুইজনকে ভর্তি করা হয়েছে এদের একজনের বাড়ি পাবনা এবং অপরজনের রাজশাহী নগরের নওদাপাড়া এলাকায়। এদের মধ্যে পাবনা থেকে আসা যুবক ছাত্র। তিনি ঢাকার মিরপুরে থাকতেন। আর নগরের নওদাপাড়া এলাকা থেকে এসে ভর্তি হওয়া ব্যক্তি ব্যবসায়ী। তিনি ব্যবসার কাজে ঢাকার মিরপুর এলাকায় গিয়েছিলেন। যেহেতু ঢাকার মিরপুর এলাকায় অনেকগুলো করোনাভাইরাস আক্রান্ত রোগি পাওয়া গেছে সে কারণে এই দুইজনকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কারণ তারা দুইজনেই ওই এলাকায় ছিলেন বা গিয়েছিলেন। তাদের দুইজনের মধ্যে করোনাভাইরাসের উপসর্গ থাকলেও পাবনার ছাত্রের জ্বর কিছুটা কমেছে। তাদের দুইজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। তিনি জানান, এ পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজে স্থাপিত করোনা ল্যাবে ৩০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে রাজশাহী জোনে কারো শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি। রাজশাহীর সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত রাজশাহীতে কোয়ারেন্টিনে নেয়া হয় ১১২২ জনকে। এদের মধ্যে ছাড়পাত্র দেয়া হয়েছে ১০৭০ জনকে। বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছেন ৫২ জন।করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন ভর্তি হয়েছেন। গত ২৪ ঘন্টায় ভর্তি হওয়া এই দুই রোগিকে সংক্রমক ব্যাধি হাসপাতালের করোনা ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন করোনা চিকিৎসক টিমের প্রধান ডা. আজিজুল হক আজাদ। তবে রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত কেউ নেয় বা পাওয়া যাবে না তা ভাবার কোন কারণ নেয় বলে মন্তব্য করেছে চিকিৎসকরা । তারা বলছেন, দেশের অন্য জেলার মত রাজশাহীও ঝুঁকির বাইরে নেই। মানুষ ঘরবন্দি না থাকলে যে কোন মুহুর্তে রাজশাহীতে ছড়িয়ে পড়তে পারে প্রাণঘাতি এই ভাইরাস। কারণ আশপাশের জেলা থেকে রাজশাহীতে আসা যাওয়া এখনো পুরোপুরি বন্ধ হয়নি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET