, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাজশাহীতে প্রেমিকের জন্য থানায় পুলিশ হেফাজতেই কিশোরীর বিষপান




রাজশাহীতে প্রেমিকের জন্য থানায় পুলিশ হেফাজতেই কিশোরীর বিষপান

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৫ ২০২৪, ১৮:৫১ | 756 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর তানোরে প্রেমিকের জন্য থানার ভেতর পুলিশ হেফাজতে থাকা অবস্থায় এক কিশোরী বিষপান করেছেন।
রোববার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তানোর থানায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সম্প্রতি তানোর উপজেলার বনকেশর গ্রামের আলামিন (২৫) নামের এক সন্তানের বাবার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তানোর পৌরসভার আসন্ন এসএসসি পরীক্ষার্থী কিশোরীর। গত ২ ফেব্রুয়ারি রাতে আলামিনের সঙ্গে পালিয়ে যায় ওই কিশোরী। এরপর তার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়। পুলিশ আলামিন এবং ওই কিশোরীকে ঢাকা থেকে আটক করে রোববার থানায় নিয়ে আসে। পরে কিশোরীকে পরিবারের সঙ্গে যেতে পরিবার ও পুলিশ চাপ দেয়। এ সময় কৌশলে বাথরুমে গিয়ে তার সঙ্গে থাকা বিষ পান করে কিশোরী। বিষয়টি টের পেয়ে পুলিশ তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে তার পেট ওয়াশ করে তাকে সুস্থ করে তোলা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন ওই কিশোরী বলেন, আমি আলামিনকে ভালোবাসি। তার সঙ্গেই যেতে চাই।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, কিশোরীর পরিবারের অভিযোগ পেয়ে ঢাকা থেকে ওই কিশোরী ও আলামিনকে আটক করে থানায় নিয়ে আসার পর থানার মধ্যে একটি দুর্ঘটনা ঘটে। ওই কিশোরী আপাতত সুস্থ আছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET