, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাজশাহীতে র‌্যাবের হাতে অস্ত্রসহ ব্যবসায়ী গ্রেপ্তার




রাজশাহীতে র‌্যাবের হাতে অস্ত্রসহ ব্যবসায়ী গ্রেপ্তার

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০১ ২০২০, ১৯:৪১ | 841 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীতে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতর নাম মো. লালন (৩৯)।তার বাড়ি মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া এলাকায়। তার বাবার নাম আবুল কালাম। সোমবার রাত ৯টার দিকে মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে। গতকাল মঙ্গলবার সকালে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে গ্রেপ্তার লালনের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। লালন একজন শীর্ষ অস্ত্র ব্যবসায়ী উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব আরও জানিয়েছে, অস্ত্রসহ আটকের ঘটনায় রাতেই তার বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET