, , ,

শিরোনামঃ-
  • হোম
  • ধর্ম ও জীবন
  • রাজশাহীতে ‘হযরত শাহ মখদুম রূপোশ (র.) দরগাহ শরীফের উন্নয়নে ২৪ কোটি ৮৭ লাখ টাকার অনুমোদন




রাজশাহীতে ‘হযরত শাহ মখদুম রূপোশ (র.) দরগাহ শরীফের উন্নয়নে ২৪ কোটি ৮৭ লাখ টাকার অনুমোদন

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৯ ২০২২, ২০:৩৫ | 974 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী সিটি কর্পোরেশনের ২৪ কোটি ৮৭ লাখ ২৭ হাজার টাকার ‘হযরত শাহ মখদুম রূপোশ (র.) দরগাহ শরীফের উন্নয়ন প্রকল্প’ অনুমোদিত হয়েছে। প্রকল্পটির অনুমোদন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এছাড়া পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন রাসিক মেয়র।
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ জানিয়েছে, ২৪ কোটি ৮৭ লাখ ২৭ হাজার টাকার শাহ মখদুম রূপোশ (র.) দরগাহ শরীফের উন্নয়ন প্রকল্পের আওতায় মসজিদ ও মাজার কমপ্লেক্স নির্মাণে স্থাপত্য নক্সা ও প্রকৌশল নক্সা প্রণয়ন ও নির্মাণ তদারকিতে পরামর্শক নিয়োগ, ৪ তলা মাজার কমপ্লেক্স-এর প্রশাসনিক ভবন নির্মাণ, ৪ তলা মিনারসহ মসজিদ নির্মাণ, মাজার নির্মাণ, সীমানা প্রাচীর নির্মাণ, প্রবেশ গেইট নির্মাণ ও ল্যান্ড স্কেপিং করা হবে।
উল্লেখ্য, ২৪ কোটি ৮৭ লাখ ২৭ হাজার কোটি টাকা ব্যয়ে সাপেক্ষে ‘হযরত শাহ মখদুম রূপোশ (র.) দরগাহ শরীফের উন্নয়ন’ শীর্ষক প্রকল্প রাজশাহী সিটি কর্পোরেশন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দাখিল করে। গতকাল ৮ ফেব্রুয়ারি পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান প্রকল্পটির অনুমোদন দেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET