৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




রাজশাহীর পদ্মার চরে সরিষা ক্ষেত থেকে বিজিবির ভারতীয় মদ জব্দ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৫ ২০২৫, ২৩:০৩ | 753 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর পদ্মার চরে অভিযান চালিয়ে ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (১৪ ডিসেম্বর) দিনগত রাতে নগরীর কাটাখালী থানাধীন খানপুর এলাকা থেকে এই মাদকদ্রব্য জব্দ করা হয়।
সোমবার দুপুরে রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় , খানপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে মাদকের একটি চালান পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবি’র একটি আভিযানিক দল নগরীর কাটাখালী থানার খানপুর হঠাৎপাড়া এলাকায় অভিযান চালিয়ে সরিষা ক্ষেতে একটি প্লাস্টিকের বস্তা দেখতে পায়।
ওই সময় বিজিবি সদস্যরা বস্তাটি তল্লাশি করে ১৬ বোতল ভারতীয় মদ জব্দ করে। রাতের অন্ধকার ও নির্জন এলাকা হওয়ায় মাদক কারবারিরা কৌশলে আগেই পালিয়ে যায় বলে ধারণা করেন বিজিবি সদস্যরা।
জব্দকৃত ভারতীয় মদ কাটাখালী থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত পলাতক মাদক কারবারিকে শনাক্ত ও আটকের জন্য বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET