, , ,

শিরোনামঃ-




রাজারহাটে অসহায় কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

এ এস লিমন, রাজারহাট,কুড়িগ্রাম করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : এপ্রিল ৩০ ২০২৩, ১৮:৫৫ | 929 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুড়িগ্রামের রাজারহাটে এক অসহায় কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগের নেতাকর্মীরা। কয়েকদিন আগে জমির ধান পেকে গেলেও শ্রমিক না পেয়ে ধান কেটে ঘরে তুলতে পারচ্ছিলেন না কৃষক আফজাল হোসেন।
উপজেলা ছাত্রলীগ বিষয়টি জানতে পেরে শুক্রবার সকালে রাজারহাট সদর ইউনিয়নের মেকুরটারী গ্রামের ওই কৃষকের ৩৫ শতক জমির বোরো ধান কেটে ঘরে তুলে দেন। বিনাপারশ্রমিকে ধান কেটে দেওয়ায় খুশি কৃষক আফজাল হোসেন।
রাজারহাট উপজেলার ছাত্রলীগের আহবায়ক সুমন কুমার রায় ও যুগ্ম আহবায়ক মোঃ রিয়াজুল ইসলামের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা এ ধান কাটা উৎসবে অংশ নেন। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।
এর আগেও গত বছর শ্রমিক সংকটের সময় রাজারহাট উপজেলার ৭টি ইউনিয়নে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছিল ছাত্রলীগের নেতাকর্মীরা।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET