, , ,

শিরোনামঃ-
  • হোম
  • বিশেষ প্রতিবেদন
  • রাজারহাটে এন্তাল মেম্বারের বিরুদ্ধে বাল্যবিবাহ সহায়তা ও ভিজিডি চাউল আত্নসাৎ করার অভিযোগ




রাজারহাটে এন্তাল মেম্বারের বিরুদ্ধে বাল্যবিবাহ সহায়তা ও ভিজিডি চাউল আত্নসাৎ করার অভিযোগ

এ এস লিমন, রাজারহাট,কুড়িগ্রাম করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মার্চ ৩০ ২০২০, ২২:০৫ | 1444 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুড়িগ্রামের রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা ইউপির সুলতান বাহাদুর ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.এন্তাল হোসেন এর বিরুদ্ধে বাল্যবিবাহ সহায়তা ও ভিজিডি কার্ডের চাউল আত্নসাৎ করার অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউপির সুলতান বাহাদুর এলাকায় গত ১৭ জানুয়ারী ২০২০ইং ইউপি সদস্য মো.এন্তাল হোসেন টাকার বিনিময় মো.ইউনুছ আলীর একাদশ শ্রেণীর কলেজ পড়ুয়া ছাত্রী মোছাঃ ইয়াছমিন আক্তার (১৭) কে একই গ্রামের আলহাজ্ব মো.জব্বারের বাড়িতে গভীর রাতে গোপনে রংপুরের এক ছেলে সঙ্গে বিয়ে দেন।  এছাড়া তিনি ভিজিডি কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাথর তালিকাভুক্তিতে ৫ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত নেন এবং তিনি তাঁর স্ত্রী মোছাঃ রাহেনা বেগম এর নামে ভিজিডি কার্ড করে চাল তুলে খান।
ইউপি সদস্য মো.এন্তাল হোসেন বলেন, ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ কর্মকারের সাথে   আমিসহ ৪ ইউপি সদস্যের দন্ড চলছে যারা অভিযোগ করেছে তারা চেয়ারম্যানের লোক। আর  এসব অভিযোগ ভিত্তিহীন।
এ বিষয়ে ঘড়িয়ালডাঙ্গা ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ কর্মকার বলেন, এন্তাল ইউপি সদস্যর মত গুটি কয়েক দুর্নীতিবাজ ব্যাক্তির কারনে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। এর পূর্বে দুঃস্থ্যদের চাল লুটপাটসহ নানা অনিয়ম দূর্নীতির অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে কিন্তু উপজেলা প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি।
এ বিষয়ে রাজারহাট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শাহরিনা বেগম এর মুঠো ফোনে একাধিকবার কল দিয়ে কথা বলার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোহাঃ যোবায়ের হোসেন বলেন, বাল্য বিয়ের সহায়তা করণের বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET