, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাণীশংকৈলে নির্ধারিত সময়ের আগে মাদ্রাসা ছুটি, সুপারিটেনডেন্টকে শো-কজ ।




রাণীশংকৈলে নির্ধারিত সময়ের আগে মাদ্রাসা ছুটি, সুপারিটেনডেন্টকে শো-কজ ।

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল,ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২৪ ২০২৬, ২২:৪২ | 607 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের আগেই মাদ্রাসা ছুটি দেওয়ার অভিযোগে মুন্সী আব্দুল্লাহ দাখিল মাদ্রাসার সুপারিটেনডেন্টকে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দেওয়া হয়েছে। আজ ২৪ জুন ২০২৬ তারিখে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো: বেলাল উদ্দীন সরকার স্বাক্ষরিত এক পত্রে এই নোটিশ জারি করা হয়।
নোটিশ সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহের নির্ধারিত সময়সীমা অমান্য করে গত ২৩ জুন ২০২৬ তারিখে দুপুর ৩:০০ ঘটিকায় মাদ্রাসাটি ছুটি দিয়ে বন্ধ করে দেওয়া হয়। বিষয়টি স্থানীয় সংবাদকর্মীরা মোবাইল ফোনের মাধ্যমে শিক্ষা অফিসারকে জানান এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এটি ছড়িয়ে পড়ে।
চিঠিতে উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের আগে প্রতিষ্ঠান বন্ধ করায় কোমলমতি শিক্ষার্থীরা শিখন কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে এবং সিলেবাস সম্পন্ন করা থেকে ব্যাহত হচ্ছে। এই নিয়মভঙ্গের কারণে কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ৩ (তিন) কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উক্ত নোটিশের অনুলিপি অবগতির জন্য উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং জেলা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে। এদিকে সময়ের পূর্বে বিদ্যালয় ছুটি দেওয়া নিয়মে পরিণত হয়েছে বলে দাবী স্থানীয়দের।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET