, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রানীশংকৈলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান।




রানীশংকৈলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান।

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল,ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৯ ২০২৪, ১৬:১৮ | 776 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৮ মার্চ বৃহস্পতিবার বিকালে উপজেলা হলরুমে  প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সমতল ভূমির ক্ষুদ্র নৃগোষ্ঠী আদিবাসী শিক্ষার্থীদের জন্য শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আযম মুন্না, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি, ইএসডিও ম্যানেজার খাইরুল ইসলাম,আদিবাসী নেতা সুগা মূর্মু ও স্থানীয় সাংবাদিকরা । এসময়  প্রাথমিক  স্কুল পর্যায়ে  ২৫ জনকে জনপ্রতি ২৫০০টাকা, উচ্চ  বিদ্যালয় পর্যায়ে ১৮ জনকে জনপ্রতি ৬০০০টাকা এবং কলেজ পর্যায়ে ৯ জনকে জনপ্রতি ৯৫০০ টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। উল্লেখ্য যে,একই দিনে ৬ জন আদিবাসী মেয়ে শিক্ষার্থীদের মাঝে  ৬ টি  বাইসাইকেল প্রদান করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET