১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাবিতে কর্মকর্তা-কর্মচারীদের শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা জাতীয়তাবাদী ফোরামের




রাবিতে কর্মকর্তা-কর্মচারীদের শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা জাতীয়তাবাদী ফোরামের

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৪ ২০২৫, ১৯:৩০ | 751 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কর্মকর্তা ও কর্মচারীরা তাদের চলমান শাটডাউন কর্মসূচি ৭ দিনের জন্য প্রত্যাহার করে নিয়েছেন। তবে জাতীয়তাবাদী ফোরামের শিক্ষকেরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। ফলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমে অনিশ্চয়তা তৈরি করেছে।
বুধবার দুপুর দেড়টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে অফিসার্স সমিতির কোষাধ্যক্ষ মাসুদ রানা শাটডাউন প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি জানান, মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে দ্বি-পাক্ষিক আলোচনার পর প্রশাসনের পক্ষ থেকে দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাসে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাসুদ রানা সতর্ক করে বলেন, আগামী ৭ কার্যদিবসের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।
অন্যদিকে, একই সময়ে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলীম তাদের ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দেন। তিনি বলেন, শিক্ষক-কর্মকর্তাদের ওপর হামলার প্রতিবাদে তাদের এই আন্দোলন এবং দায়ীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান জানান, তারা কর্মকর্তাদের সঙ্গে বসেছিলেন এবং এর পরিপ্রেক্ষিতে শাটডাউন প্রত্যাহার হয়েছে। শিক্ষকদের এক পক্ষের সঙ্গে আলোচনা করে তারা ক্লাসে ফিরে এসেছেন বলেও জানান তিনি। তবে জাতীয়তাবাদী ফোরামের শিক্ষকদের সঙ্গে আলোচনার জন্য ডাকা হয়েছে এবং আশা করা হচ্ছে তারাও কর্মসূচি প্রত্যাহার করে ক্লাসে ফিরে আসবেন।
এদিন বেলা ১১টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শাটডাউন কর্মসূচির প্রতিবাদে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির রাবি শাখার নেতাকর্মীরা মানববন্ধন কর্মসূচি পাল করেছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET