১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




রামগঞ্জ কামিল মুনছুর মাদ্রাসায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত।।

আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ,লক্ষীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ৩০ ২০১৯, ১৯:৫৫ | 1170 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রামগঞ্জ উপজেলার মাছিমপুর কামিল মুনছুর হাফেজিয়া ও এতিমখানায় ঈদ ই মিলানদুন্নবী (সা:) উপলক্ষে মিলাদ ও দোয়ার অনুষ্ঠান শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়েছে। রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ও মাছিমপুর কামিল মুনছুর হাফেজিয়া ও এতিমখানার সহ-সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রায়পুর আসনের সাংসদ কাজি শহিদ ইসলাম পাপুলের স্থানীয় প্রতিনিধি কাজী জামসেদ কবির বাক্কি বিল্লাহ। রাত ৮টায় মাদ্রাসা সংলগ্ন মসজিদে মাদ্রাসরা প্রতিষ্ঠাতা ও রামগঞ্জ ডাক বাংলা জামে মসজিদের খতীব মাওলানা মুনছুর আহম্মেদের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রায়পুর বড় জামে মসজিদের খতীব হযরত মাওলানা মোঃ অদুদ সিদ্দিকী, আঠিয়াতলি জামে মসজিদের খতীব মাওলানা হারুন অর রশিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ ব্যপারে মাদ্রাসা পরিচালনা বোর্ডের অন্যতম সদস্য পর্তুগাল প্রবাসী মোঃ মহি উদ্দিন জানান, আমার বাবার হাত ধরে অত্র প্রতিষ্ঠান আজ রামগঞ্জসহ পাশ্ববর্তি উপজেলায় স্বনামধন্য প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। এ মাদ্রাসা প্রতিষ্ঠার লক্ষে যারা আগে এবং বর্তমানে সহযোগীতার হাত প্রসারিত করেছেন তাদের সবাইকে তিনি ধন্যবাদ জানিয়ে বলেন, একটি দ্বীনি প্রতিষ্ঠান সফল হতে হলে এলাকার দানশীল ও সামাজিক ব্যক্তিবর্গের সম্পৃক্ত থাকা হচ্ছে বড় ভূমিকা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET