, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রামগঞ্জে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে বির্তক প্রতিযোগী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ।




রামগঞ্জে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে বির্তক প্রতিযোগী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ।

আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ,লক্ষীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১০ ২০২০, ২১:৫৩ | 863 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রামগঞ্জে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এ পুরস্কার প্রদান করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোনাজের রশিদের সভাপতিত্বে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আবদুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. মোখলেছুর রহমান, অন্য অতিথিদের মধ্য উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক কর্মকর্তা শরীফউল্যা আস শামস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিফাত আরা সুমি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আনোয়ার হোসেন শিপন প্রমুখ। প্রতিযোগতায় উপজেলা ৬০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করে।

বির্তক প্রতিযোগিতায় প্রথম স্থান রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় নাগমুদ বাজার উচ্চ বিদ্যালয়,তৃতীয় স্থান অর্জন করে সাউদেরখিল উচ্চ বিদ্যালয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অর্থায়নে অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET