, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • লাইসেন্স বিহীন ফার্মেসীতে ঔষধ সরবরাহ বন্ধ করাসহ ৪ দফা দাবীতে ফুলবাড়ীতে মানবন্ধন




লাইসেন্স বিহীন ফার্মেসীতে ঔষধ সরবরাহ বন্ধ করাসহ ৪ দফা দাবীতে ফুলবাড়ীতে মানবন্ধন

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ২২ ২০২৫, ২২:০৬ | 736 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন করেছেন স্থানীয় ওষুধ ব্যাবসায়ীরা।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পৌর শহরের ছোট যমুনা সেতু সংলগ্ন দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে পাশে দাড়িয়ে এই মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে ফুলবাড়ী উপজেলা শাখার সংগঠনের সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আরমান ফার্মেসির স্বত্বাধিকারী আলহাজ্ব আরমান বাদশা, মেডিসিন পয়েন্ট এর স্বত্বাধিকারী আখেরুজ্জামান আখের প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, সিদ্দিকিয়া হোমিও হল এর সত্বাধিকারী সোলাইমান মন্ডল,দিপালী মেডিকেল এর স্বত্বাধিকারী অর্জুন কুমার, মমতাজ ফার্মেসির স্বত্বাধিকারী মাহবুবুর রহমান, তিন বোন সার্জিক্যাল এর স্বত্বাধিকারী আতাউর রহমানসহ উপজেলার প্রায় ১৯৬ টি ফার্মেসির স্বত্বাধিকারীগন।
মানববন্ধনে বক্তারা চার দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবী জানিয়ে বলেন, ঔষুধ বিক্রয় কমিশন বৃদ্ধি করতে হবে এবং ড্রাগ লাইসেন্স বিহীন ফার্মেসিতে ওষুধ কোম্পানি কর্তৃক ঔষধ সরবরাহ বন্ধ করতে হবে।
মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়াসহ প্রতিস্থাপন করতে হবে, সেইসাথে সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করতে হবে।
 বক্তারা বলেন , দাবি আদায় না হলে সারা বাংলাদেশে কঠোর আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করে নেওয়া হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET