, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • শিয়াল‌কোল ইউনিয়নে সামাজিক-সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত




শিয়াল‌কোল ইউনিয়নে সামাজিক-সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১০ ২০২২, ১৯:০৬ | 871 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জ সদর উপ‌জেলার শিয়াল‌কোল ইউনিয়নে সামাজিক-সম্প্রীতি কমিটির সভা ও সমাবেশ অনুষ্ঠিত ।

শ‌নিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় শিয়াল‌কোল ইউনিয়নের পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদের চত্বরে এই সামাজিক-সম্প্রীতি কমিটির সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ সদর উপ‌জেলার সহকারী ভূমি কমিশনার, এস, এম র‌কিবুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ- ২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এম‌পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন, সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার্স ইনচার্জ মোঃ হুমায়ুন কবির।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামীলীগের নেতা আব্দুল মান্নান মন্ডল, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সদর থানার এসআই মোঃ সাইফুল ইসলাম, জেলা প্রাথমিক বিদ্যালয়েরসহকারি শিক্ষক সমিতির সভাপতি মোঃ আমিনুর ইসলাম, চন্ডিদাসগাঁতী রিভার ভিউ আইডিয়াল কলেজের অধ্যক্ষ বাবু দীপক কুমার ভদ্র,শিয়ালকোল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ হাফিজুর রহমান শিয়ালকোল ব্যবসায়িক কমিটির মোঃ আনোয়ার হোসেন, প্রবীণ রাজনৈতিবিদ মোঃ আবুল হোসেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, শিয়ালকোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল ওয়াদুদ,বীরমুক্তিযোদ্ধা সুজাবত আলী নূরুল ইসলাম মন্টু বীরমুক্তিযোদ্ধা আজাদ হোসেন আমজাদ হোসেন, গাজী মহির উদ্দিন আমজাদ হোসেন মতিয়ার রহমান আমির হোসেন, ইউনিয়ন আঃলীগের সভাপতি গোলাম আজম তালুকদার বাবলু, সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দীন তালুকদার, ইউনিয়ন যুব মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমী পারভীন সহ সকল ইউপি সদস্য ও কর্মকর্তা কর্মচারীগণ, ইউনিয়ন আওয়ামী লীগের এবং তার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি হলো নানা সম্প্রদায়ের মানুষের মধ্যকার সম্প্রীতি ও ভালোবাসা। আমাদের সমাজে বহু ধর্ম, ভাষা ও জাতির লোক বসবাস করে। সমাজে বসবাসরত সব সম্প্রদায়ের মধ্যে পরস্পর ঐক্য, সংহতি ও সহযোগিতার মনোভাব হলো সাম্প্রদায়িক সম্প্রীতি।

তিনি আরও বলেন, মানব সমাজে শান্তি প্রতিষ্ঠায় ভাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিগন এ জীবনে যথাযথভাবে এগুলো অনুশীলন করে থাকবেন। ভাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে কোন জাতি উন্নতি করতে পারে না। ভাতৃত্ববোধ মানুষকে ত্যাগের মহিমায় উজ্জীবিত করে, মানুষের মধ্যে সহযোগিতা, সহমর্মিতা ইত্যাদি গুণের বিকাশ ঘটায়। এরফলে মানব সমাজের ঐক্য শৃঙ্খলা প্রতিষ্ঠা হয়।

অন্যদিকে সমাপ্রীতি- ভাতৃত্ববোধ না থাকলে মানুষ একে অন্যকে ভালবাসে না। অন্যের কল্যাণ কামনা করে না। স্বীয় স্বার্থ হাসিলের জন্য অন্যের প্রতি অন্যায়, অত্যাচার ও নির্যাতন করতেও দ্বিধাবোধ করে না। তারা আসলে মানুষের চরিত্র বহন করে না।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিয়ালকোল ইউনিয়ন এর চেয়ারম্যান সেলিম রেজা, ও বাংলাদেশ শিক্ষক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আমিনুর ইসলাম।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET