, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • শুধু জরিমানা নয়, জেলে ভরতে হবে শ্রীপুরে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান।




শুধু জরিমানা নয়, জেলে ভরতে হবে শ্রীপুরে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান।

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১২ ২০২২, ২২:৩১ | 756 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নদী, খাল, বিল দখল ও দূষনকারীদের আর্থিক জরিমানা করেই ক্ষান্ত হবে না প্রশাসন
তাদের জেলে ভরে শাস্তি দিতে হবে। সোমবার দুপুরে গাজীপুরের শ্রীপুর পৌরসভা
কর্তৃক গড়গড়িয়া মাষ্টারবাড়ী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক লাগুয়া লবনদহ খাল দখল
করে বর্জ্য ফেলানোর স্থান পরিদর্শন করে এ কথা বলেন, জাতীয় নদী রক্ষা কমিশনের
চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী।
তিনি আরো বলেন , এ লবনদহ এক সময় সাগর ছিল। পরে নদী এখন তো খালে রুপ
নিয়েছে। অদূর ভবিষ্যতে হয়তো ড্রেনে রুপান্তর নেবে। দখল ও দূষনের কারণে এ লবনদহ
এখন গাজীপুরের ক্যান্সার। এ থেকে রক্ষা করতে পরিবেশ অধিদপ্তরকে সাথে নিয়ে
স্থানীয় প্রশাসনকে কঠোর ভূমিকা নিতে হবে। এ খালের দখল ও দূষন বন্ধ করতে হবে।
দখল ও দূষনকারীদের মামলা দিয়ে জেলে পাঠাতে হবে। পরে তিনি সরেজমিন খাল
সংলগ্ন মেঘনা কম্পোজিট নামের একটি কারখানার ইটিপি প্লান্ট পরিদর্শন
করে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন। এ সময় তিনি শিল্প কারখানাগুলোকেও সতর্ক
করে বলেন, গাজীপুরে শিল্পকারখানার নিদারুন অবহেলায় দূষন বাড়িয়েছে। এখন
স্থানীয় মানুষ এর খেসারত দিলেও একসময় পুরো দেশের মানুষকে এর খেসারত ভোগ
করতে হবে। তবে এসব কারখানাগুলো দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ন অবদান
রাখছে, তাই আমরা এখন বলবো না শিল্পকারখানা বন্ধ করে দেন। আমাদের দাবী হচ্ছে
ম্যানেজমেন্ট পরিবর্তন করে দেন। কোন কারখানার বিরুদ্ধে যদি দূষনের অভিযোগ
পাওয়া যায় তাদের ম্যানেজমেন্টকেও জেলে ভরতে হবে, শিল্পকারখানাগুলোকে শুধু
আর্থিক জরিমানা করেই ছেড়ে দেয়া যাবে না।
এ সময় তিনি শ্রীপুর পৌর কর্তৃপক্ষকে সতর্ক করে বলেন, দুই মাস সময় দেয়া
হলো এ সময়ের মধ্যে যদি লবনদহ খালের উপর ময়লা ফেলা বন্ধ করা না হয় তাহলে পৌর
মেয়রকেও আইনের আওতায় আনা হবে, তাকেও জেলে যেতে হবে। সম্প্রতি এক
মেয়রকে ছয় মাসের জেল দেয়ার কথা তুলে ধরে তিনি বলেন, যত প্রভাবশালীই হোক
না কেন কেউ ছাড় পাবে না।
এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান, পরিবেশ
অধিদপ্তরের উপপরিচালক নয়ন ভূইয়া, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল
ইসলাম, সহকারী কমিশনার ভূমি রেহেনা আক্তার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET