, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • শেখ হেলাল উদ্দিন এমপির মা, রত্নাগর্ভা রাজিয়া নাসের আর নেই




শেখ হেলাল উদ্দিন এমপির মা, রত্নাগর্ভা রাজিয়া নাসের আর নেই

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : নভেম্বর ১৭ ২০২০, ০৯:৩১ | 1114 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধিঃ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাই শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিনী, বাগেরহাট-১ (ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী) আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মাতা মোসাম্মাৎ রাজিয়া নাসের (৮৬) সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৮টায় ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন। তাছাড়া তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) জোহরের নামাজ বাদ রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে।

 

মরহুমা মোসাম্মাৎ রাজিয়া নাসের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন চাচী। বাগেরহাট -১ আসনের সাংসদ শেখ হেলাল উদ্দিন এবং খুলনা- ২  আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েলের মাতা। বাগেরহাট -২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের দাদী।

 

মরহুমার মৃত্যুতে বাগেরহাট জেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারী গভীর শোক প্রকাশ করেছেন। জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ ১৬/১১/২০২০ তারিখে স্বাক্ষরিত এক বিবৃতিতে এই শোক বার্তা প্রেরন করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET