, , ,

শিরোনামঃ-




শ্রীপুরে ছাত্রলীগের ভিন্নধর্মী আয়োজন

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ২৯ ২০২১, ২০:৩০ | 1008 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনে বাইসাইকেল এর ইতিহাস নব প্রজন্মের কাছে তুলে ধরতে ভিন্ন রকম আয়োজন করেছে গাজীপুর জেলা ছাত্রলীগ। রোববার বিকেলে উপজেলার দুটি গ্রামে ১২ কিলোমিটার বাইসাইকেলে যাত্রা করেন ছাত্রলীগের ১০০ কর্মী।

পলি মাটির বুকে সাইকেল নিয়ে যাত্রা শুরু করা টুঙ্গিপাড়ার খোকা থেকে বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। কলকাতার পিচঢালা পথ থেকে ঢাকার রাজপথ আবার গোপালগঞ্জ কিংবা টাঙ্গাইলের নির্বাচনে বঙ্গবন্ধুর নির্ভরযোগ্য বাহন ছিল এই বাইসাইকেল। দীর্ঘ রাজনৈতিক জীবন ও সংগ্রামের সাথে জড়িত বাইসাইকেল এর ইতিহাস নবপ্রজন্মের কাছে তুলে ধরতে ভিন্ন রকমের আয়োজন করেন গাজীপুর জেলা ছাত্রলীগ নেতা সুলতান সিরাজুল ইসলাম।

এ সময় সুলতান সিরাজ বলেন, “তরুণ প্রজন্মের অনেকেই জানেন না বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন সম্পর্কে। কিভাবে পথে-প্রান্তরে বাই সাইকেল নিয়ে ঘুরে ঘুরে দক্ষিণ এশিয়ার প্রাচীনতম সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগকে সুসংগঠিত করেছিলেন আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই ইতিহাস তুলে ধরে নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে তৈরি করার জন্য আমরা সবসময় চেষ্টা করি। বঙ্গবন্ধু আমার রাজনৈতিক জীবনের অনুেেপ্ররণা বঙ্গবন্ধুর অবিনশ্বর এই আদর্শকে কিভাবে মানুষের মাঝে তুলে ধরা যায় এ বিষয়ে সব সময় ছাত্রলীগ কাজ করবে।

এ সময় গাজীপুর জেলা ও শ্রীপুর উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET