, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • শ্রীপুরে তুলার গুদামে ভয়াবহ অগ্নিকান্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ৬ ইউনিট




শ্রীপুরে তুলার গুদামে ভয়াবহ অগ্নিকান্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ৬ ইউনিট

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৮ ২০২২, ১৪:৪৩ | 763 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে এস.বি.এস টেক্সটাইল মিলস লিমিটেডের তুলার গুদামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার শ্রীপুর পৌরসভার কেওয়া নতুন বাজার এলাকায় সকাল সাড়ে এগারটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

শ্রীপুর ও গাজীপুর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী জানান, খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্তলে পৌছে আগুন নিয়ন্ত্রনে কাজ করছে। গাজীপুর ফায়ার সার্ভিস থেকে আরোও তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে কাজ শুরু করেছে।

তুলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয় বলে তিনি জানিয়েছে। আগুন নিয়ন্ত্রনে না আসা পর্যন্ত বিস্তারিত বলা যাচ্ছে না বলেও জানান তিনি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রনে আসেনি ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET