, , ,

শিরোনামঃ-




শ্রীপুরে মা-ছেলের মরদেহ উদ্ধার 

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০৭ ২০২৩, ২০:২১ | 792 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে তালাবদ্ধ ঘর থেকে মা ও পাঁচ বছর বয়সী ছেলে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের দাইপাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত রুবিনা (২৪) শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের সিরাজ মিয়ার মেয়ে ও মুন্সীগঞ্জের বিক্রমপুর থানার ঝুমন মিয়ার স্ত্রী ও তার ছেলে পাঁচ বছর বয়সী ছেলে জিহাদ।

 

রুবিনার বাবা সিরাজ মিয়া জানান, পাঁচ থেকে সাড়ে পাঁচ বছর আগে ঝুমন ও রুবিনার বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা এক সাথে রুবিনার নিজ বাড়িতে বসবাস করছিল। চারদিন আগে থেকে হঠাৎই রুবিনা ও তার ছেলে নিখোঁজ হয়ে যায়। স্বজনরা নিখোঁজ মা ও ছেলের খোঁজ করলে তাদের ঘর ও গেট তালাবদ্ধ অবস্থায় পায়। এ অবস্থায় নিহতের বোন সেলিনা শনিবার বিকেলে ওই তালাবদ্ধ ঘরের তালা ভেঙে মা ও ছেলের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এটা হত্যাকান্ড না আত্মহত্যা বা এর পেছনের অন্য কোন কারণ আছে কিনা ইতিমধ্যে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। নিহত নারীর স্বামী ঝুমনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশী হেফাজতে নেয়া হয়েছে।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET