, , ,

শিরোনামঃ-




শ্রীপুরে রাতের আঁধারে বসতবাড়ি ভাংচুর

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ২৫ ২০২২, ১৮:৪১ | 778 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে চাঁদা না দেয়ায় নির্মানাধীন বসতবাড়ী রাতের আঁধারে ভেঙ্গ দিয়েছে প্রতিপক্ষরা। গত বুধবার (২৫ আগস্ট) দিবাগত মধ্য রাত ২টায় উপজেলার মাওনা ইউনিয়নের (মাওনা উত্তরপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আব্দুল কাদের বাদী হয় ১১জনের নাম উল্লেখ করে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলো উপজেলার মুলাইদ এলাকার মহবত আলীর ছেলে মাওনা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জজ মিয়া (৫০), মৃত রহমত আলীর ছেলে মো. শফিক (৪৫), মৃত আব্দুল খালেকের ছেলে মজিবর রহমান(৪২), ইছব আলীর ছেলে ইমরান হোসেন (২২),  আইনুদ্দিনের ছেলে জামিল হোসেন(২৬), মৃত আব্দুছ ছামাদের ছেলে রাজন মিয়া(৩০),মো. শফিকের ছেলে সাজ্জাদ হোসেন(৩০),রফিকুল ইসলামের ছেলে রাকিব(১৮),জজ মিয়ার ছেলে মামুন(২০),মোহাম্মদ আলীর ছেলে মাসুদ মিয়া (৪০) ও মহিবুল(৩০)সহ অজ্ঞাতনামা ১০/১৫জন।

আব্দুল কাদের জানান, ১৯৮১ সালে ৫৫ শতাংশ জমি ক্রয়সূত্র মালিক হয়ে দীর্ঘ ৪০ বছর যাবত ভোগদখল করে আসছেন। সম্প্রতি ওই জমিতে ঘর নির্মাণ করতে গেলে অভিযুক্তরা রাস্তা দেওয়ার ইস্যু করে কাজে বাধা দেয়। এ ঘটনায় মাওনা ইউপি চেয়ারম্যান গত রবিবার (২১ আগস্ট) উভয় পক্ষকে নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার জন্য বসে। পরে ইউপি চেয়ারম্যান জমির মালিক আব্দুল কাদেরকে ৬ ফুট রাস্তা দেওয়ার অনুরোধ করলে তিনি ৯ফুট রাস্তার জন্য ছেড়ে দেন। পরবর্তীতে অভিযুক্তরা বিভিন্ন সময় আব্দুল কাদেরের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দেয়ায় অভিযুক্ত জজ মিয়া, সফিক, ইমরান, রাজনের নেতৃত্বে তাদের ২৫/৩০ জন সহযোগী গত বুধবার (২৫ আগস্ট) দিবাগত রাতের আঁধারে নির্মানাধীন বসতবাড়ীত হামলা চালিয়ে ভাংচুর করে।

অভিযুক্ত সাবেক ইউপি সদস্য জজ মিয়া বলেন, দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে আব্দুল কাদের বসতবাড়ী নির্মাণ করছে। রাতের আঁধারে আব্দুল কাদেরের লোকজন নিজে ভেঙে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।

মাওনা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন জানান, স্থানীয়রা আমাকে জানায় ইউনিয়ন পরিষদের রাস্তা বন্ধ করে বসতবাড়ী নির্মাণ করছে। পরে রবিবার (২১ আগস্ট) দুপুরের দিক ঘটনাস্থলে গিয়ে আব্দুল কাদেরকে ৬ ফুট রাস্তা ছেড়ে কাজ করতে দেখি। পর তিনি তাকে ৯ ফুট রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করলে জমির মালিক ওই পরিমান রাস্তা ছেড়ে দেয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামন জানান, রাত ৩ টার দিকে বসতবাড়ী ভাংচুরের খবর পেয়ে পুলিশের টহল টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET