, , ,

শিরোনামঃ-




শ্রীপুরে শিশুকে শারিরিক নির্যাতনের অভিযোগ ॥ অভিযুক্ত আটক

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১৩ ২০২২, ২১:৫৯ | 889 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে ২’শ টাকার লোভ দেখিয়ে একটি কারখানার পেছনের লিচু বাগানে নিয়ে শিশুকে শারিরিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। বুধবার (১৩ই এপ্রিল) দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ডোমবাড়ি চালা গ্রামের বিবিএস ক্যাবল নামক একটি শিল্প-প্রতিষ্ঠানের পেছনের লিচু বাগানে নিয়ে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আব্দুল মালেক নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় ভিকটিমের খালা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এঘটনায় অভিযুক্ত মোঃ আব্দুল মান্নান (৩৮) ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার নামাপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। সে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের জৈনা বাজার এলাকায় ভাড়া থেকে শ্রমিকের কাজ করে।

ভিকটিম শিশু, শিশুর স্বজন ও পুলিশ জানায়, শিশুটির বয়স যখন তিন বছর তখন শিশুর বাবা তার মাকে ডিভোর্স দেয়। এরপর থেকে শিশুটি মায়ের সঙ্গে থাকতো। ২০১৯ সালে মা প্রবাসে চলে গেলে খালার সঙ্গে থাকে। তার খালা স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেন। বুধবার দুপুরে ২’শ টাকার লোভ দেখিয়ে ডোমবাড়িচালা গ্রামে লিচু বাগানের পেছনের জঙ্গলে নিয়ে জামাকাপড় খুলে অভিযুক্ত মান্নান শিশুটিকে শারীরিক নির্যাতন (ধর্ষণ) করে। তখন কান্নাকাটি শুরু করলে শিশুটিকে ছেড়ে দেয়। এরপর জঙ্গল থেকে বের হয়ে স্থানীয়দের জানায়।

ওই এলাকার জান্নাত বেগম বলেন, বুধবার দুপুরে শিশুটি বিবিএস ক্যাবল কারখানার পাশ দিয়ে কেঁদে কেঁদে যাচ্ছিল। এসময় কাদার কারণ জিজ্ঞেস করতেই সে তার সাথে ঘটে যাওয়ার ঘটনা বর্ণনা দেয়। পরে লিচু বাগানে পেছনের জঙ্গলে গিয়ে শিশুর দেখানো মতো মান্নানকে আটক করে পুলিশে খবর দেয়া হয়।

তেলিহাটি ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ তারেক হাসান বাচ্চু বলেন, ঘটনার জানার সঙ্গে সঙ্গে থানা পুলিকে অবহিত করা হয়েছে। এরপর পুলিশ এসে অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে গেছে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের কাছ থেকে ওই যুবককে আটক করা হয়েছে। প্রাথমিক ভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ভুক্তভোগী শিশুর খালা বাদী হয়ে একটি লিখিতি অভিযোগ দিয়েছেন । এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা প্রক্রিয়াধীন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET