গাজীপুরের শ্রীপুরে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। রোববার দুপুরে শ্রীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের বেড়াইদেরচালা গ্রামের মনিরুজ্জামান শীতলের বাড়ির শৌচাগার থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারনা শিশুটিকে শ^াসরোধে হত্যার পর মরদেহ শৌচাগারের ভেতর রেখে পালিয়েছে দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১১টার দিকে সাকিব নামের এক ব্যাক্তি প্রসাব করতে গিয়ে শৌচাগারের দরজা খুলে শিশুর মরদেহ দেখতে পায়। তখন দৌড়ে এসে আশপাশের মানুষসহ বাড়ির মালিককের ছেলেকে ঘটনা জানালে আশপাশের লোকজনসহ এসে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমজাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের কয়েকটি টিম ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে। শিশুর নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। শিশুটির গলায় আঘাতের চিহ্ন রয়েছে।ধারণা করা হচ্ছে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।








