১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • শ্রীপুরে সাফারি পার্কে ফের নীলগাই পরিবারে নতুন অতিথি




শ্রীপুরে সাফারি পার্কে ফের নীলগাই পরিবারে নতুন অতিথি

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ০৬ ২০২৪, ১৪:৩৭ | 771 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে নীলগাই পরিবারে নতুন শাবকের জন্ম হয়েছে। বুধবার নীলগাই শাবক জন্ম দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. রফিকুল ইসলাম।

তবে কবে শাবকটির জন্ম হয়েছে এ বিষয়ে নিশ্চিত করতে পারেননি পার্ক কর্তৃপক্ষ। বঙ্গবন্ধু সাফারি পার্কে এ নিয়ে নীলগাইয়ের সংখ্যা ১০টিতে দাঁড়াল। কিছুদিন আগে শাবকটির জন্ম হলেও তার নিরাপত্তার কথা ভেবে এত দিন বিষয়টি গণমাধ্যমে জানানো হয়নি। শাবকটি মাদি নাকি পুরুষ, তা নিশ্চিত করতে পারেনি পার্ক কর্তৃপক্ষ।

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, অক্টোবর মাসের প্রায় মাঝামাঝি সময়ে দুপুরের দিকে নীলগাইয়ের জন্ম নেওয়া শাবককে দেখতে পাই আমরা। পরিবেশ অনুকূলে থাকায় ও সঠিক পরিচর্যায় নিয়মিত প্রাণীর জন্ম হচ্ছে পার্কে। প্রতিটি প্রাণী শাবকের জন্মের পর আমরা বিশেষ নজরদারি করে থাকি।

তিনি আরোও বলেন, মা ও শাবকের পুষ্টির কথা বিবেচনায় আমরা বিশেষ খাবারও পরিবেশন করি। নীলগাই শাবকসহ পার্কের নির্দিষ্ট বেষ্টনীতে খাবার খেতে আসে। জন্ম নেওয়া শাবক ও মা বিশেষ নজরদারিতে আছে। পার্কের নির্দিষ্ট বেষ্টনীতে আপন মনে মায়ের সঙ্গে ছোটাছুটি ও লাফালাফি করে সময় পার করতে দেখা যায়। জন্ম নেওয়া শাবকটি পুরোপুরি সুস্থ রয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET