১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • সবার আগে বাংলাদেশ’ স্লোগানে রাজশাহী মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত




সবার আগে বাংলাদেশ’ স্লোগানে রাজশাহী মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ১২ ২০২৬, ২২:১৭ | 612 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে সবার আগে বাংলাদেশ স্লোগানকে ধারণ করে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সন্ধ্যা ৭টায় নগরীর মহানগর বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মামুন অর রশিদ। সভা সঞ্চালনা করেন মহানগর সাধারণ সম্পাদক ও রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

সভায় উপস্থিত ছিলেন এরশাদ আলী ঈশা, নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, আলী আশরাফ মাসুম, শফিকুল ইসলাম শাফিক, মুক্তার হোসেন এবং দপ্তরের দায়িত্বে থাকা মুঈদুর রহমান মঈদ।

এছাড়াও মহানগরের অন্তর্গত থানা ও ওয়ার্ড বিএনপির সভাপতি-আহ্বায়ক, সাধারণ সম্পাদক-সদস্য সচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের মহানগর ও থানার সভাপতি-আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক-সদস্য সচিবরা সভায় অংশ নেন।

সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করা এবং দলীয় কার্যক্রম তৃণমূল পর্যায়ে সম্প্রসারণের বিষয়ে নেতৃবৃন্দ মতবিনিময় করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET