, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সবুজ-সুন্দর দূষণমুক্ত পৃথিবী গড়ার স্বপ্ন যাদের




সবুজ-সুন্দর দূষণমুক্ত পৃথিবী গড়ার স্বপ্ন যাদের

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জুলাই ১৬ ২০২৩, ২০:৪৩ | 795 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চাঁদপুরে মতলব উত্তর উপজেলায় প্রায় সাত বছর আগে বিশ্ব পরিবেশ দিবসকে উপলক্ষ করে যাত্রা শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সারা’। ‘বাংলার সবুজের প্রতিধ্বনি ছড়িয়ে পড়ুক বিশ্বময় ’—স্লোগানে প্রতিষ্ঠা লাভের পর থেকে পরিবেশ রক্ষায় নানা সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছে যাচ্ছে সংগঠনটি। এবার সারা নিয়ে এসেছে ‘পরিবেশ ’। এর বিশেষত্ব হলো সংগঠনের প্রতিটি সদস্যর মাসে একটি গাছের চারাগাছ লাগাতে হবে পরিবেশবান্ধব। ফলে  মতলবের সবাই এই সংগঠনের  সবাইকে পরিবেশবান্ধব মানুষ হিসাবেই পরিচিত।
চাঁদপুরের তরুণ রাসেল নেতৃত্বে ২০১৬ সালের ৫ জুন ‘সারা গ্লোবাল নেটওয়ার্ক’র পথচলা শুরু হয়। পরিবেশপ্রেমী এই তরুণ। নদীর পাড়ে  বাড়ী হওয়ার কারনে তখন সেখানে গাছের সংখ্যা খুবই কম ছিল। এর পর সংগঠন এর  সহপাঠীসহ সকলকে সঙ্গে নিয়ে বৃক্ষরোপণের ব্যাপারে সচেতনতা ছড়িয়েছেন, নিজেরাও গাছ লাগিয়েছেন। এরই ধারাবাহিকতায় বিচ ও গাছের  চারা সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে।
বর্তমানে মতলব সহ চাঁদপুর এর বিভিন্ন প্রান্ত থেকে কিশোর-তরুণরা ‘সারা’-তে যোগ দিয়েছেন। বিভিন্ন বয়সের মানুষ এতে সক্রিয়ভাবে কাজ করছেন। মূলত পরিবেশবাদী আন্দোলনের অংশীদার হয়ে এগিয়ে যাওয়াই তাদের লক্ষ্য।
করোনার সময়ে যখন লকডাউনে ঘরবন্দী মানুষ, তখন প্রকৃতি নিজেকে নতুন করে ফিরে পেতে শুরু করে। মানুষের কোলাহল না থাকায় পাখির কলতানে মুখর হয় প্রকৃতি। ‘সারা’র সদস্যরা সেই সময়টায় ‘পশু ও পাখি রক্ষা কর্মসূচি’ হাতে নেন। ৪২ জন সদস্য নিজেদের বাড়ির আঙিনা বা বারান্দার দেয়ালে ২০০ টি মাটির পট স্থাপন করেন। এর প্রায় অর্ধেকে বাসা বাঁধতে শুরু করে বিভিন্ন প্রজাতির পাখি। এলাকায় বিভিন্ন কুকুরের জন্য নিয়মিত খাবার দেওয়া,
‘সারা’র সদস্যরা জানান, দেশের প্রান্তিক এলাকা থেকে শুরু করে শহরের বাড়ির বারান্দায় ও টপে গাছ লাগানো ব্যবস্থা করা সম্ভব।
পরিবেশ বাঁচাতে সারা দেশে ২ হাজার গাছ লাগানোর কর্মসূচি হাতে নেয় ‘ সারা ফাউন্ডেশন  ’। সেই কর্মসূচি প্রায় সফল হয়েছে। এবার তাদের লক্ষ্য এক লাখ গাছের চারা রোপণ করা। এর পাশাপাশি বৃক্ষনিধনের বিরুদ্ধে সামাজিক-সচেতনতা তৈরিতেও কাজ করছেন তারা। বিশ্ব নদী দিবসে নদীর রক্ষা বিষয়ক আলোচনা, পরিবেশ দিবস ছাড়াও সুন্দরবন দিবসে সুন্দরবনের গুরুত্ব তুলে ধরাসহ পরিবেশ-বিষয়ক বিভিন্ন কাজে তারা সক্রিয় ভূমিকা রাখছেন।
‘সারা’র পরিচালক আমিরুল ইসলাম রাসেল জানান, এবার আমরা সদস্যদের পাশাপাশি পরিবার কে বলবো  ১০টি গাছের চারা কিনে রোপণ করা জন্য। আমরা স্বপ্ন দেখি, সকলে মিলে সবুজ-সুন্দর দূষণমুক্ত পৃথিবী গড়ার।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET