২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • সরকার যতই নির্যাতন করুক, বিএনপিকে মানুষ কখনই ভুলে যাবে না, বাগেরহাট জেলা বিএনপি।




সরকার যতই নির্যাতন করুক, বিএনপিকে মানুষ কখনই ভুলে যাবে না, বাগেরহাট জেলা বিএনপি।

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১৯ ২০২০, ১৯:১৪ | 1017 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সরকার যতই নির্যাতন করুক, বিএনপিকে মানুষ কখনই ভুলে যাবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে প্রতিষ্ঠিত বিএনপিকে দেশের মানুষের হৃদয় থেকে মুছে ফেলা সম্ভব না। প্রশাসনের হস্তক্ষেপে ভোট চুরির ইলেকশান না হলে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে। শনিবার বিকালে বাগেরহাট জেলা বিএনপি কতৃক শহরের বিএমএ ভবন মিলনায়তনে সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিএনপি নেতৃবৃন্দ এসব কথা বলেন। এর আগে নবঘোষিত বাগেরহাট  জেলা বিএনপির আহবায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।

 

নব ঘোষিত বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটি এম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি শেখ মুজিবার রহমান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা, শমসের আলী মোহন, লায়ন শেখ ফরিদুল ইসলাম, সদস্য ব্যরিষ্টার শেখ মোঃ জাকির হোসেন, সৈয়দ নাসির আহম্মেদ মালেক, মনিরুল হক ফরাজি, কাজী খায়রুজ্জামান শিপন,  শেখ আব্দুল হালিম খোকন, এ্যাডঃ ফারহানা জাহান নীপা, মিজানুর রহমান, খান মতিয়ার রহমান, মোল্লা ইসাহাক আলী, জেলা শ্রমিকদলের সভাপতি সরদার লিয়াকত আলী, জেলা যুবদলের সভাপতি মোঃ হারুন আল রশিদ,জেলা যুবদলের সাধারন সম্পাদক সুজাউদ্দিন মোল্লা সুজন ( সুজন মোল্লা) জেলা ছাত্রদলের সহ সভাপতি তরফদার নেওয়াজ মোঃ গোলাম রসুল, জেলা তাঁতী দলের সদস্য সচিব শেখ জিল্লুর রহমান, মোরেলগঞ্জ পৌর বিএনপির সাধারন সম্পাদক শিকদার ফরিদুল ইসলাম, চিতলমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনোয়ার হোসেন, সাধারন সম্পাদক আহসান হাবীব ঠান্ডা,

 

বক্তব্য শেষে দলের চেয়ারপাসন জেলে বন্দি খালেদা জিয়ার আনতিবিলম্বে মুক্তি দাবী এবং তার সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET