২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • কৃষি সংবাদ
  • সরকারীভাবে বোরো ধান সংগ্রহে ফুলবাড়ীতে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন




সরকারীভাবে বোরো ধান সংগ্রহে ফুলবাড়ীতে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ২২ ২০২৩, ২২:০০ | 795 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ী সরকারী খাদ্যগুদামে বোরো ধান সংগ্রহের জন্য লটারীর মাধ্যমে ৫২২ জন কৃষককে নির্বাচন করেছে উপজেলা খাদ্য অধিদপ্তর। লটারীতে প্রথম ধাপে ৪০২ জন ও দ্বিতীয় ধাপের জন্য ১২০ জন কৃষক নির্বাচন করা হয়।
সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে লটারীর মাধ্যমে এই কৃষক নির্বাচন করা হয়।
লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার ভূমি মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী।
এতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মঈন উদ্দীনের সঞ্চলনায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী,উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার,ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ আব্দুল কুদ্দুস,ইউপি চেয়ারম্যান মানিক রতন,ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ফুলবাড়ী খাদ্য গুদামের খাদ্য কর্মকর্তা মাহমুদ মো. ইমরান, মাদিলা হাট খাদ্য গুদামের খাদ্য কর্মকর্তা রওশন আলী ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মঈন উদ্দিন বলেন, বোরো মৌসুমে এ উপজেলায় ১হাজার ২০২ টন ধান ৩০ টাকা কেজি দরে সরাসরি কৃষকের নিকট থেকে সংগ্রহ করা হবে। একজন কৃষক ৫০০ কেজি থেকে সর্বোচ্চ তিন টন করে ধান খাদ্য গুদামে সরবরাহ করতে পারবে। এ জন্য লটারীর মাধ্যমে উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে আবেদনকারী ৪হাজার ৩২৫কৃষকের মধ্য থেকে দুই ধাপের জন্য ৫২২ জন কৃষক নির্বচান করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET