সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের ঝাউল গ্রামে অনৈতিক কার্যকলাপ করতে গিয়ে জনতার হাতে আটক হয় সেলিম(২০),নামের এক যুবকসহ দুই তরুণী।
গত মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় থানার ঝাউল গ্রামের শিমুলতলা রাস্তা সংলগ্নের
পশ্চিমে ভুট্টা খেতের পাশ থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো ঝাউল গ্রামের জুয়ার নাঈল মাষ্টার আব্দুল কুদ্দুস আলীর দূর সম্পর্কের ছেলে সেলিম,ও সলঙ্গা থানার হাঁটিকুমরুল নবরত্ন পাড়া গ্রামের সুজনের মেয়ে সূচনা খাতুন(১৩),ও তার পরিচয় না জানা আর এক বান্ধবী। জানাযায়,সূচনা খাতুন ও তার বান্ধবী সলঙ্গা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
এব্যাপারে ঝাউল গ্রামের ইউপি সদস্য আব্দুল হাই এর সাথে কথা হলে তিনি জানান,এব্যাপারে আমি কোনো কিছু জানি না। তবে এঘটনার দুই এক দিন পরে সেলিমের দূর সম্পর্কের পিতা আব্দুল কুদ্দুস আলী জানান,এই ছেলে টা আমার দ্বিতীয় স্ত্রীর আরেক পক্ষের ছেলে। তার বাবার বাড়ী গোপালগঞ্জ জেলার ফরিদপুরে। তার মায়ের সুবাদে আমার এখানেই থাকে। এই ঘটনার সম্পর্কে জানতে চাইলে কুদ্দুস আলী ঘটনাটি অস্বীকার করে বলেন,এই মেয়েটা আমার সম্পর্কে নাতনি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান,এর কিছুদিন আগে ধুবিলেও এরকম অনৈতিক কার্যকলাপ করতে গেলে জনতার হাতে পড়লে জনসাধারণরা তাদের স্ব-স্ব অভিভাবকদের হাতে তাদেরকে তুলে দেয়।
এব্যাপারে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম জানান,এখনো পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ দেইনি। অভিযোগ পেলে পরবর্তীতে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Please follow and like us:









